Fly91 emergency landing
Bengal Liberty, ২০ এপ্রিল ২০২৬ :
রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমান বন্দর থেকে হায়দরাবাদ টু হুব্বল্লি যাওয়ার পথে ফ্লাই ৯১-এর একটি বিমানে হঠাৎ করেই ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয় Fly91 emergency landing। প্রযুক্তিগত কিছু ত্রুটি দেখা দেওয়ার কারণে ফ্লাইটটি বেঙ্গালুরু বিমানবন্দরে জরুরি অবতরণ করতে বাধ্য হয়। সেই সময় বিমানের ভেতরে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক যাত্রী রীতিমতো ভগবানকে ডাকতে থাকেন এবং হাত জোড় করে প্রার্থনা করেন। আবার আরেক যাত্রী অন্যদের শান্তনা দিয়ে বলেন, “সব ঠিক হয়ে যাবে, ভগবানের নাম নিন।” এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

যাত্রীরা আতঙ্কিত Fly91 emergency landing
মারাত্মক এই ঘটনার বর্ণনা দিতে গিয়ে যাত্রীরা রীতিমতো ভেঙে পড়েন। তাদের দাবি, “বিমানটি হায়দরাবাদ থেকে হুব্বল্লি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। আকাশে সবকিছু ঠিকঠাক চলছিল, হঠাৎ করেই টার্বুলেন্স শুরু হয়। ফ্লাইট ওঠানামা করতে থাকে, চারদিকে অস্থিরতা তৈরি হয়। এরপর যাত্রীদের মধ্যে আতঙ্ক ও কান্নাকাটি শুরু হয়ে যায়। শেষ পর্যন্ত বিমানটি বেঙ্গালুরুতে জরুরি অবতরণ করে।”

কেন বিমানে সমস্যা? :
সূত্রের খবর, আকাশে ফ্লাই ৯১ বিমানে কিছু প্রযুক্তিগত ত্রুটি দেখা দেয়। কিন্তু প্রশ্ন উঠছে—প্রথমেই কেন সবকিছুর সঠিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়নি? বিমান ওড়ার আগে পর্যাপ্ত সময় থাকা সত্ত্বেও কেন এমন ত্রুটি ধরা পড়ল না? মানুষের জীবন নিয়ে কেন এভাবে ছিনিমিনি খেলা হচ্ছে? অতীতের ভুল থেকেও কি শিক্ষা নেওয়া হয়নি? বড়সড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পাওয়া গেলেও, এই জরুরি অবতরণ ঘিরে বিতর্ক থামার নয়।
