ed operation
Bengal Liberty, Kolkata:
দ্বিতীয় দফা ভোটের আগে ফের কলকাতায় অভিযান ইডির ed operation। রবিবার সকালে শহরের আনন্দপুর ও আলিপুর এলাকায় দুই ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।

দুই ব্যবসায়ীর বাড়িতে ইডির তল্লাশি ed operation
সূত্রের খবর, ‘সোনা পাপ্পু’কে ঘিরে আর্থিক তছরুপ ও হাওয়ালা লেনদেন সংক্রান্ত মামলার সূত্র ধরেই এই অভিযান চালানো হয়। তদন্তে গ্রেফতার হওয়া ব্যবসায়ী জয় কামদারের হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই নতুন করে এই তল্লাশি শুরু করেছে কেন্দ্রীয় সংস্থা।
জানা গিয়েছে, আনন্দপুরে ব্যবসায়ী কল্যাণ শুক্লার বাড়িতে তল্লাশি চালাচ্ছে ইডি। পাশাপাশি আলিপুরে ব্যবসায়ী সঞ্জয় কানোরিয়ার বাড়িতেও চলছে অভিযান। গুরুত্বপূর্ণ নথি ও আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

দুই ব্যবসায়ীর কামদার যোগ ed operation
ইডি সুত্রে জানা গেছে, আর্থিক দুর্নীতি মামলায় দুই ব্যবসায়ীর সাথে জয় কামদারের যোগ সূত্র পাওয়া গেছে। উল্লেখ্য, এর আগে গত ১ এপ্রিল বেহালায় সান এন্টারপ্রাইজের অফিসে তল্লাশি চালায় ইডি। সেই মামলায় সংস্থার ম্যানেজিং ডিরেক্টর জয় কামদারকে গ্রেফতার করা হয়। প্রায় চার ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করা হয়েছিল বলে জানা যায়। তদন্তে ইডির দাবি, সোনা পাপ্পুর অ্যাকাউন্ট থেকে প্রায় দেড় কোটি টাকা জয় কামদারের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছিল। এছাড়াও কামদারের অফিস থেকে প্রায় ৫০ লক্ষ টাকা এবং বাড়ি থেকে প্রায় ১ কোটি ২০ লক্ষ টাকা উদ্ধার হয়েছে বলে দাবি তদন্তকারী সংস্থার। উদ্ধার হওয়া একটি মোবাইল ফোনে সন্দেহজনক হোয়াটসঅ্যাপ চ্যাট পাওয়া যায় বলে জানিয়েছে ইডি। ওই চ্যাটে হাওয়ালার মাধ্যমে আর্থিক লেনদেনের উল্লেখ রয়েছে বলেও দাবি করা হয়েছে।
কামদারের সোনা ‘পাপ্পু যোগ’ ed operation
এদিকে তদন্তে আরও একটি চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। সোনা পাপ্পুর বাড়ি থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছিল বলে জানায় ইডি। তদন্তে দাবি করা হয়, অস্ত্রটি জেটি ক্যালকাটা আর্মস নামের একটি বিপণি থেকে কেনা হয়েছিল, যার সঙ্গে জয় কামদারের যোগ রয়েছে। গ্রেফতারের পর অসুস্থ হয়ে পড়ায় জয় কামদারকে ভর্তি করা হয়েছিল আরজিকর হাসপাতালে। পরে ইডি আধিকারিকরা সেখান থেকে তাঁকে নিয়ে গিয়ে বিশেষ আদালতে পেশ করেন।
এই পরিস্থিতিতে দ্বিতীয় দফা ভোটের আগে কলকাতায় ইডির এই তল্লাশি ঘিরে রাজনৈতিক মহলেও জোর চর্চা শুরু হয়েছে।
