Election clash
Bengal liberty desk, ৪ ঠা মে :
বিধানসভা নির্বাচণের ফলাফল ঘোষণার আগ মুহূর্তেই ফের উত্তপ্ত হয়ে উঠলো পশ্চিম বর্ধমান জেলা। আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজের স্ট্রং রুমের কাছে একটি খাম বন্দি মোবাইল উদ্ধারের ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য। এরপরেই এই ঘটনা কে ঘিরে সরব হয়েছে গেরুয়া শিবির। Election clash

ঘটনার সূত্রপাত Election clash
সম্প্রতি পশ্চিম বর্ধমান জেলার আসানসোল এলাকা জুড়ে ছড়িয়েছে উত্তেজনা। সূত্রের খবর, নির্বাচনী ফল ঘোষণার আগেই আসানসোল কলেজের স্ট্রং রুম থেকে উদ্ধার হয়েছে একটি খামবন্দী বন্ধ মোবাইল ফোন। ওই মোবাইল ফোনের সঙ্গে রানিগঞ্জ বিধানসভা কেন্দ্রের সঙ্গে সম্পর্কিত বেশ কিছু নথি ও উদ্ধার হয়, যা ঘিরে তৈরি হয় চাঞ্চল্য।
বিজেপির অভিযোগ Election clash
এই ঘটনা কে কেন্দ্র করে বড় সড় অভিযোগ করেছেন বিজেপি নেতারা। এই প্রসঙ্গে এক বিজেপি নেতা দাবি জানিয়ে বলেন, ” কেউ একজন একটি মোবাইল ফোন নিয়ে এখানে ঢোকার চেষ্টা করছিলেন “। আমাদের লোকেরা তাকে ধরেছে। এমনকি স্ট্রং রুমে মোবাইল নিষিদ্ধ থাকা সত্ত্বেও কিভাবে প্রবেশ করলেন ওই ব্যক্তি তাই নিয়েও পুলিশ প্রশাসনের দিকে আঙ্গুল তুলেছেন বিজেপি।
এদিকে, আজ আসানসোলে ভোট গণনা কেন্দ্রের সামনেও তুমুল বিক্ষোভের চিত্র ধরা পড়েছে যা নিয়ে এলাকা জুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য। পরিস্থিতি সামাল দিতে লাঠি চার্জ কেন্দ্রীয় বাহিনীর।
সব মিলিয়ে, আসানসোল স্ট্রং রুমের পর আবারো আজ উত্তপ্ত হল আসানসোল চত্বর। ফলে আপাতত পরিস্থিতি সামাল দিতে ব্যস্ত কেন্দ্রীয় বাহিনীর দল।
