Narendra Modi Amit Shah
Narendra Modi Amit Shah

Narendra Modi Amit Shah : গেরুয়া ঝড়ে নতুন অধ্যায়ের দোরগোড়ায় বাংলা “বাংলার জনতাকে কোটি কোটি প্রণাম” জানালেন অমিত শাহ “পশ্চিমবঙ্গে প্রস্ফুটিত হলো পদ্ম” বললেন মোদি

Bengal Liberty, ৪ মে :

শেষ পর্যন্ত পরিবর্তনের পক্ষেই রায় পশ্চিমবঙ্গের? নবান্নে উড়তে চলেছে গেরুয়া পতাকা (Narendra Modi Amit Shah)। পিছিয়ে তৃণমূলের একাধিক হেভিওয়েট মন্ত্রী। পরিবর্তনের ঝড়ে উত্তরবঙ্গে কার্যত নিশ্চিহ্ন তৃণমূল। দক্ষিণবঙ্গেও জোর ধাক্কা। বিপুল জনাদেশ নিয়ে ক্ষমতায় আসার পথে বিজেপি। ইতিমধ্যেই নিজেদের X- হ্যান্ডেলে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছাব্বিশের নির্বাচন শেষে ১৫ বছর পরে ফের পালাবদল হতে চলেছে বঙ্গে। দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে চলেছে বিজেপি (Narendra Modi Amit Shah)। তারই মধ্যে শুভেচ্ছা জানিয়ে অমিত শাহের বক্তব্য, “বাংলার জনতাকে কোটি কোটি প্রণাম”। অপরদিকে মোদি লিখেছেন, “পশ্চিমবঙ্গে প্রস্ফুটিত হলো পদ্ম!”

Narendra Modi Amit Shah
Narendra Modi Amit Shah

বাংলায় ঐতিহাসিক জয়ের দাবি শাহের (Narendra Modi Amit Shah)

আমিত শাহ তাঁর X- হ্যান্ডেলে শুভেচ্ছা দেওয়ার আগেই লিখেছেন, “বাংলার জনতাকে কোটি কোটি প্রণাম”। তারপর আসন্ন জয় এবং এই ফলাফলকে “ভয়, তোষণ এবং অনুপ্রবেশকারীদের রক্ষকদের বিরুদ্ধে বাংলার মানুষের জোরালো জবাব” বলে উল্লেখ করেছেন। তাঁর কথায়, “এটি TMC-র ভয়ের ওপর নরেন্দ্র মোদীজির প্রতি ভরসার জয়”। তিনি আরও বলেন, “গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর পর্যন্ত আজ সর্বত্র বিজেপির গেরুয়া পতাকা গর্বের সঙ্গে উড়ছে”। একইসঙ্গে তিনি জোর দিয়েছেন কর্মীদের ত্যাগ ও সংগ্রামের উপর, “এই ঐতিহাসিক জয় আমাদের অসংখ্য কর্মীর ত্যাগ, সংগ্রাম ও আত্মবলিদানের ফল”।


আমিত শাহ তাঁর বক্তব্যে শহীদ কর্মী ও তাঁদের পরিবারকে প্রণাম জানিয়ে বলেছেন, এই জনসমর্থন তাঁদের প্রতিই শ্রদ্ধা নিবেদন। পাশাপাশি তিনি নরেন্দ্র মোদির নেতৃত্বের উপর বাংলার মানুষের আস্থার কথাও তুলে ধরেন এবং সেই বিশ্বাস পূরণের আশ্বাস দেন। তিনি চৈতন্য মহাপ্রভু, স্বামী বিবেকানন্দ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বসু এবং ড. শ্যামাপ্রসাদ মুখার্জীর মতো মহাপুরুষদের উল্লেখ করে বাংলার ঐতিহ্য ও গৌরবের কথা স্মরণ করেন। তাঁর বক্তব্যের শেষ অংশে স্পষ্ট করে বলেন-বাংলার হারানো গৌরব ফিরিয়ে এনে ‘সোনার বাংলা’ গড়ার লক্ষ্যে দিন-রাত কাজ করবে বিজেপি।

Narendra Modi Amit Shah
Narendra Modi Amit Shah

জনরায়ের জয়ে সুশাসনের প্রতিশ্রুতি মোদির (Narendra Modi Amit Shah)

নরেন্দ্র মোদি তাঁর বার্তায় সরাসরি লিখেছেন, “পশ্চিমবঙ্গে প্রস্ফুটিত হলো পদ্ম!” তিনি আরও বলেন, “২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন চিরস্মরণীয় হয়ে থাকবে” এবং এই ফলাফলকে “জনশক্তির জয়” বলে ব্যাখ্যা করেন। তাঁর কথায়, “বিজেপির সুশাসনের রাজনীতি বিজয়ী হয়েছে”। তিনি পশ্চিমবঙ্গের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই” এবং এটিকে “অভূতপূর্ব জনরায়” হিসেবে উল্লেখ করেন। পাশাপশি নরেন্দ্র মোদি তাঁর বক্তব্যে ভবিষ্যতের রূপরেখাও স্পষ্ট করেছেন। তিনি আশ্বাস দিয়েছেন, “পশ্চিমবঙ্গের মানুষের স্বপ্ন ও আকাঙ্ক্ষা পূরণে আমাদের দল সম্ভাব্য সবকিছুই করবে”। পাশাপাশি তিনি জোর দিয়ে বলেন, “আমরা এমন একটি সরকার উপহার দেব, যা সমাজের সর্বস্তরের মানুষের জন্য সুযোগ ও মর্যাদা নিশ্চিত করবে”।


আরও পড়ুন :

Abhisekh banerjee: হেস্টিংসে বিতর্ক! গণনাকেন্দ্র থেকে বের করে দেওয়া হল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury