Union Power
Union Power

Union Power: নবান্ন তো বটেই, এবার বিধানসভাতেও গেরুয়া ঝড়! গণনার মাঝেই তৃণমূলের কর্মচারী ইউনিয়ন দখল করল বিজেপি

Bengal Liberty, ৪ মে :

রাজ্যে পরিবর্তনের ঢেউ যে কতটা প্রবল, তা আজ স্পষ্ট হয়ে গেল খোদ বিধানসভা চত্বরে। একদিকে যখন ইসিআই-এর ট্রেন্ডে বিজেপি ১৭৭ থেকে বেড়ে ২০৩ টি আসনের দিকে এগোচ্ছে, ঠিক তখনই বিধানসভার কর্মচারী মহলেও ঘটে গেল বড়সড় পটপরিবর্তন। দীর্ঘদিনের তৃণমূল সমর্থিত ইউনিয়নকে হটিয়ে এখন সেখানে দাপট শুরু করল বিজেপি সমর্থিত ‘রাজ্য সরকারি কর্মচারী কল্যাণ সঙ্ঘ’। Union Power

Union Power
Union Power

 

বিধানসভা সচিবালয় ইউনিটে পদ্ম-পতাকা Union Power

আজ বিধানসভা চত্বরে একটি বিশালাকার ব্যানার দেখা যায়, যেখানে বিজেপির এই ‘অভূতপূর্ব ও ঐতিহাসিক’ জয়ের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং শুভেন্দু অধিকারীসহ কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্বকে কৃতজ্ঞতা জানানো হয়েছে। বিধানসভা সচিবালয় ইউনিটের এই অবস্থান বদল প্রমাণ করছে যে, নিচুতলার সরকারি কর্মচারীরাও আর তৃণমূলের শাসনে থাকতে ইচ্ছুক নন।

 

কেন এই ভোলবদল?

এতদিন বিধানসভার কর্মচারী পরিষদ তৃণমূলের একচেটিয়া দখলে ছিল। কিন্তু নির্বাচনের ফল বেরোতেই কর্মচারীদের একাংশ প্রকাশ্যে বিজেপির প্রতি সমর্থন ব্যক্ত করেছেন।

২০৩ টি আসনে বিজেপির অপ্রতিরোধ্য লিড এবং খোদ বিধানসভা সচিবালয়ের কর্মচারী ইউনিয়নের ভোলবদল প্রমাণ করে দিচ্ছে যে, তৃণমূলের পায়ের তলার শেষ মাটিটুকুও আজ সরে গিয়েছে। পরাজয় নিশ্চিত বুঝেই কি তবে গণনাকেন্দ্রে ‘রক্তারক্তি’ আর ‘নাটক’ করে সহানুভূতি কুড়োনোর শেষ চেষ্টা চালাচ্ছে ঘাসফুল শিবির? কিন্তু বাংলার সচেতন ভোটাররা আজ আর কোনো অজুহাত শুনতে রাজি নন। দুর্নীতির যে পাহাড় তৃণমূল তৈরি করেছিল, তা আজ তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। নবান্ন থেকে পিসি-ভাইপোর বিদায় এখন স্রেফ সময়ের অপেক্ষা।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury