Kolkata Metro
Kolkata Metro

কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনে বড় সাফল্য, বেলেঘাটা–আইটি সেন্টার রুটে শুরু ট্রায়াল রান!

Bengal Liberty : কলকাতা মেট্রোর মুকুটে জুড়ল আরও এক নতুন পালক! দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে কবি সুভাষ–জয় হিন্দ বিমানবন্দর মেট্রো করিডরের অরেঞ্জ লাইনে বেলেঘাটা থেকে আইটি সেন্টার পর্যন্ত অংশে শুরু হল ট্রায়াল রান। শনিবার, ১০ অক্টোবর এই গুরুত্বপূর্ণ অংশে প্রথম ট্রায়াল রান সফলভাবে সম্পন্ন হয়েছে। রেল বিকাশ নিগম লিমিটেড (আরভিএনএল)-এর আধিকারিকদের দক্ষতায় এই ট্রায়াল রান সম্পন্ন হয়। এর ফলে কলকাতার মেট্রো পরিষেবা সম্প্রসারণের পথে আরও এক ধাপ এগোল কর্তৃপক্ষ।

কলকাতাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন এই মেট্রো করিডর। শহরের পরিবহণ ব্যবস্থাকে আরও উন্নত করতে এবং যাত্রীদের যাতায়াতের সুবিধা বাড়াতে এই প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেলেঘাটা–আইটি সেন্টার অংশে প্রথম ট্রায়াল রান সফল হওয়ায় প্রকল্পের অগ্রগতিতে নতুন আশার আলো দেখা যাচ্ছে।

পাশাপাশি, এই ট্রায়াল রানের মধ্য দিয়েই শুরু হল কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল (সিবিটিসি) ব্যবস্থার পরীক্ষা। আধুনিক এই সিগন্যালিং ব্যবস্থার পরীক্ষামূলক প্রয়োগ মেট্রো পরিষেবার পরবর্তী পর্যায়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এই অংশে কবে থেকে নিয়মিত যাত্রী পরিষেবা শুরু হবে, সে বিষয়ে এখনও কোনও ঘোষণা করা হয়নি। আপাতত ট্রায়াল রান সফল হওয়ায় অরেঞ্জ লাইনের বাকি কাজের অগ্রগতির দিকেই নজর কলকাতাবাসীর।

Pushpak Bhattacharya
Pushpak Bhattacharya

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।