Sourav Das
Bengal liberty, ৬ মে :
বাংলার বিনোদন জগতের অত্যন্ত পরিচিত মুখ হলেন অভিনেতা সৌরভ দাস (Sourav Das)। তার অভিনয় দক্ষতার কারণে তার ফ্যানের সংখ্যা নেহাৎ কম নয়। কিন্তু বেশ কিছুদিন অভিনয় জগৎ থেকে বিরত ছিলেন তিনি। এর মূলে ছিল মূলত ‘ বেঙ্গল ফাইলস মুভি’ র ‘ গোপাল পাঠা ‘ (Sourav Das) একটি চরিত্র।

ঠিক কি কারণে বিতর্কে জড়িয়েছিলেন সৌরভ? (Sourav Das)
বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ‘ দ্য বেঙ্গল ফাইলস’ -এ ‘ গোপাল পাঠা ‘ ওরফে গোপাল মুখোপাধ্যায় এর চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। ওই সিনেমার টিজারে বার্তা দেওয়া হয়েছিল, বাংলা দ্বিতীয় কাশ্মীর হয়ে যাচ্ছে। জানা গিয়েছে, এরপরেই তাকে ঘিরে শুরু হয় বিতর্ক। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ‘ দ্য বেঙ্গল ফাইলস’ – মুভি বিতর্ক নিয়ে মুখ খুলেছেন অভিনেতা সৌরভ। ফেসবুক পোস্টের মাধ্যমে ভয়াবহ অভিজ্ঞতার কথা শেয়ার করে তিনি লিখেছেন, ” বহু ছবি থেকে আমাকে বাদ দেওয়া হয়েছিল, চলেছিল মানসিক অত্যাচার। এত কিছুর পরেও আমি ধন্যবাদ জানাতে চাই যাঁরা আমাকে সাহায্য করে আমাদের পাশে ছিলেন। এই জার্নি টা আমার কাছে অত্যন্ত কঠিন ছিল।

ছবিটির অভিনয়ের সমালোচনার প্রসঙ্গে কি বললেন অভিনেতা সৌরভ দাস? (Sourav Das)
‘দ্য বেঙ্গল ফাইলস’ ছবিতে অভিনয়ের কারণে ব্যাপক ভাবে সমলোচিত হওয়া প্রসঙ্গে তিনি বলেন, পর্দায় অভিনেতাদের অভিনীত চরিত্রের ভিত্তিতে তাঁদের বিচার করা উচিত নয়। “আমার আগের একটি ছবিতে আমি এমন একটি চরিত্রে অভিনয় করেছিলাম যে একটি ছোট মেয়েকে হত্যা করে। তার মানে কি এই যে, মানুষ আমাকে দেখা বন্ধ করে দেবে? সিনেমা সমাজেরই প্রতিচ্ছবি, আর নেতিবাচক চরিত্র সে তো সবসময়ই ছিল।

কঠিন সময়ে পাশে ছিলেন অনুপম খের (Sourav Das)
সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে বলিউড অভিনেতা অনুপম খের কে বিশেষ ধন্যবাদ জানিয়ে তিনি লিখেছিলেন, একদিন সকালে স্যার আমাকে ফোন কল করে বলেন – তুমি একজন খুবই ভালো মানের অভিনেতা। শুধু তাই নয়, প্রাণ ভরে আশীর্বাদ ও করেন তাকে। সৌরভ বলেন, আমার এখনও মনে আছে থিয়েটার মুভিটা দেখে বেরিয়ে আমি রীতিমতো আর্তনাদ করেছিলাম। এবং আমি খুবই গর্বিত আমি এমন একটি চরিত্রে অভিনয় করতে পেরেছি। অবশেষে শান্তি পেলাম। ” এখানেই থেমে থাকেননি সৌরভ তিনি আরও বলেন, আমি চাই ‘ বেঙ্গল ফাইলস ‘ এই বাংলায় আবার পুনঃসম্প্রচার হোক।
