canning-violence
Bengal Liberty, ৬ মে :
বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পরেও দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে সন্ত্রাসের চেনা ছবি। নির্বাচনের হার না মানতে পেরে এবার সরাসরি আইনরক্ষকদের ওপরই চড়াও হলো একদল দুষ্কৃতী। রণক্ষেত্র ক্যানিংয়ে পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি ও বেধড়ক মারধরের অভিযোগ উঠল। জানা গেছে, এক সাব-ইন্সপেক্টরকে গুরুতর জখম করা হয়েছে এবং পুলিশের গাড়িতে দেদার ভাঙচুর চালিয়েছে কিছু দল মানুষ।

প্রশাসনের মেরুদণ্ড ভাঙার চেষ্টা? canning-violence
স্থানীয় সূত্রের খবর, এলাকায় কোনো গোলমাল ছিল না। পুলিশ নিজের রুটিন টহল দিচ্ছিল। কিন্তু হঠাৎ করেই একদল দুষ্কৃতী লাঠিসোঁটা ও পাথর নিয়ে পুলিশের ওপর ঝাঁপিয়ে পড়ে। পুলিশের গাড়ি লক্ষ্য করে বড় বড় পাথর ছোড়া হয় এবং এসআই পদমর্যাদার এক আধিকারিক গুরুতর জখম করা হয়।কেন এই অতর্কিত হামলা? তার কোনো সঠিক কারণ এখনও প্রশাসনের তরফে জানানো হয়নি। তবে রাজনৈতিক মহলের মতে, পরাজয় নিশ্চিত বুঝেই এখন দিশেহারা হয়ে আইনরক্ষকদের ওপর হাত দিচ্ছে দুষ্কৃতী বাহিনী।

পরিবর্তনের বাংলায় গুন্ডামি বরদাস্ত নয়
নবান্নে দাঁড়িয়ে আজই বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য হুঁশিয়ারি দিয়েছেন যে, কোনো ধরণের অশান্তি বরদাস্ত করা হবে না। ক্যানিংয়ের এই ঘটনা প্রমাণ করে দিচ্ছে যে, বিদায়ী শাসকের ছত্রছায়ায় থাকা দুষ্কৃতীরা কতটা বেপরোয়া। যেখানে খোদ পুলিশই সুরক্ষিত নয়, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা ফেরানোই এখন নতুন সরকারের প্রধান চ্যালেঞ্জ।
