TMC rally
বেঙ্গল লিবার্টি, কলকাতা:
‘বুলডোজার সংস্কৃতি’ এবং হকারদের জোরপূর্বক উচ্ছেদের কথা তুলে এবার পথে আন্দোলনে নামছে তৃণমূল। আগামী ২১ মে রাজ্যজুড়ে প্রতিবাদ আন্দোলনের ডাক দিলেন তৃণমূল শিবির (TMC rally)। আজ, কালীঘাটে বিধায়কদের সঙ্গে জরুরি বৈঠকের পর সিদ্ধান্ত জানালেন তৃণমূল সুপ্রিমো। কলকাতার তিন প্রধান সংযোগস্থল – হাওড়া স্টেশন, শিয়ালদহ স্টেশন এবং বালিগঞ্জের কাছাকাছি এলাকায় সংগঠিত হবে আন্দোলন।

বর্তমান মুখ্যমন্ত্রীকে কটাক্ষ অভিষেকের TMC rally
তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় বর্তমান মুখ্যমন্ত্রীকে সরাসরি আক্রমণ করেছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে কটাক্ষ করে বলেন, ” আমাদের রাজ্যে অনেক মুখ্যমন্ত্রী এসেছেন। কিন্তু বর্তমান মুখ্যমন্ত্রীর মতো একজনও ছিলেন না। ক্যামেরার সামনে যাঁর টাকা নেওয়ার দৃশ্য দেখা গিয়েছে, তাঁকেই মুখ্যমন্ত্রী করে দেওয়া হয়েছে!” নাম না করে শুভেন্দু অধিকারীকে তোপ দেগে তিনি আরও যোগ করেন, “ওরা যা খুশি তা-ই করতে পারে… আমার বাড়ি গুঁড়িয়ে দিক, নোটিশ পাঠাক… এই সব দেখে আমি মাথা নত করব না। যা-ই হয়ে যাক না কেন, বিজেপির বিরুদ্ধে আমার লড়াই জারি থাকবে।”

একের পর এক অভিযোগ, FIR , দুর্নীতিমূলক কাজ করার পরেও বিন্দুমাত্র লজ্জা নেই অভিষেক ব্যানার্জীর। বহু তৃণমূল বিধায়কদের মতে, জোড়াফুল হারের পিছনে অন্যতম কারণই হলো সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক ব্যানার্জী। তা সত্ত্বেও, রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এমন মন্তব্য করতে দ্বিতীয়বার চিন্তা করেননি তিনি।
বুলডোজার নিয়ে ক্ষোভ
হারের ক্ষোভ আজও মানতে পারছেন না তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ‘দিদি’ স্পষ্ট অভিযোগ করেন, “সংখ্যালঘু সম্প্রদায়কে বেছে বেছে টার্গেট করা হচ্ছে। হকারদের দোকানপাট বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। এই সরকার আমাদের সাংবিধানিক আদর্শ এবং মূল্যবোধের পরিপন্থী কাজ করছে।” অর্থাৎ দ্বিতীয়বার উঠে দাঁড়ানোর ব্যর্থ চেষ্টায় রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। চারিদিকে যখন তৃণমূলের গুন্ডা, মাফিয়া, তোলাবাজরা জেলে ঢুকছে, ঠিক তখনই বুলডোজারকে উদ্দেশ্য করে অভিযুক্ত ব্যক্তিদের সহানুভূতি কুড়ানোর চেষ্টায় রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। আগামী বৃহস্পতিবার, কলকাতার ব্যস্ততম এলাকাগুলি টার্গেট করা হলো আন্দোলনের জন্য।
