Petrol Diesel price hike
Bengal Liberty, ১৯ মে ২০২৬ :
মধ্যপ্রাচের লাগাতার অশান্তির মধ্যেই ফের পাঁচ দিনের দাম বাড়লো পেট্রল ও ডিজেলের এই নিয়েই এই নিয়ে গত পাঁচ দিনের মধ্যে দ্বিতীয় বার বাড়ল পেট্রল-ডিজ়েলের দাম(Petrol Diesel price hike)। কলকাতায় লিটারপিছু পেট্রলের দাম ৯৬ পয়সা বৃদ্ধি পেয়ে হয়েছে ১০৯ টাকা ৭০ পয়সা। ডিজ়েলের দামও লিটারপিছু ৯৪ পয়সা বৃদ্ধি পেয়ে হয়েছে ৯৬ টাকা ৮ পয়সা। ১৫ মে কলকাতায় প্রতি লিটার পেট্রোলের দাম ছিল ১০৮.৭৪ পয়সা আর ডিজেল ৯৫. ১৩ পয়সা। বারংবার নিত্য – প্রয়োজনীয় জিজিস পত্রের দামের বৃদ্ধির জন্য সমস্যায় জর্জরিত সাধারণ মানুষ।

সব জায়গায় দাম বৃদ্ধি Petrol Diesel price hike
মঙ্গলবার থেকে দিল্লিতে পেট্রলের দাম ৮৭ পয়সা বৃদ্ধি পেয়ে হয়েছে ৯৮ টাকা ৬৪ পয়সা। ডিজ়েলের দাম ৯১ পয়সা বৃদ্ধি পেয়ে হয়েছে ৯১ টাকা ৫৮ পয়সা। মুম্বইয়ে পেট্রলের দাম ৯১ পয়সা বৃদ্ধি পেয়ে হয়েছে ১০৭ টাকা ৫৯ পয়সা। সেখানে ডিজ়েলের দাম ৯৪ পয়সা বেড়ে হয়েছে ৯৪ টাকা ৮ পয়সা। একই রকম ভাবে চেন্নাইয়েও পেট্রলের দাম ৮২ পয়সা বেড়ে ১০৪ টাকা ৪৯ পয়সা এবং ডিজ়েলের দাম ৮৬ পয়সা বেড়ে ৯৬ টাকা ১১ পয়সা হয়েছে।

মধ্যপ্রাচের ভয়ঙ্কর যুদ্ধের জন্যই এরকম পেট্রল – ডিজেলের দাম হরমুজ প্রণালী তে লাগাতার অশান্তি লেগেই চলেছে। কখনো মার্কিন যুক্তরাষ্ট্র নৌসেনা বাহিনীর বেনজির আন্দোলন হোক কিংবা এক টেবিলে আলোচনায় না বসা। কোনো বিষয় কে গুরত্ব না দিয়ে সমানে যুদ্ধ চালিয়ে যাওয়া হচ্ছে এতে মারাত্মক সমস্যায় সব শ্রেণীর মানুষ। ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ও প্রতি ব্যারেল ৯০ ডলার যা বেড়ে ১১০ – ১২০ হওয়ার সম্ভাবনা প্রবল।
জ্বালালির জ্বালাতে নাভিশ্বাস জনসাধারণের কবে মিলবে মুক্তি সেটাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।
