Ajker Rashifal
Ajker Rashifal

Ajker Rashifal: প্রতিবেশীর থেকে ক্ষতির আশঙ্কা, সরকারি চাকরিতে পদোন্নতি! জানুন আজকের রাশিফল

Bengal Liberty: 

গণনা অনুযায়ী, আজকের দিনটি বেশ কিছু রাশির জন্যই গুরুত্বপূর্ণ হতে চলেছে । কারও জীবনে আসতে পারে নতুন কাজের সুযোগ, কেউ আবার সম্পর্ক কিংবা পারিবারিক বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন (Ajker Rashifal)। কিছু রাশির জাতকদের জন্য আজ সাফল্যের সম্ভাবনা প্রবল, আবার কয়েকটি রাশিকে বাড়তি সতর্ক থাকতে পরামর্শ দিচ্ছেন জ্যোতিষীরা। কর্মজীবন, আর্থিক অবস্থা, প্রেম, পরিবার ও মানসিক পরিস্থিতি, সব মিলিয়ে কেমন যাবে আপনার দিন? এক ঝলকে জেনে নিন আজকের রাশিফল ।

মেষ (Aries):
কর্মক্ষেত্রে নতুন সুযোগ বা গুরুত্বপূর্ণ ব্যক্তির সহযোগিতা লাভের সম্ভাবনা রয়েছে।। আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে ভেবে নিন। পরিবারের সঙ্গে সময় কাটানো প্রয়োজন। দীর্ঘদিনের কোনও ইচ্ছা পূরণের সুযোগ আসতে পারে।

বৃষ (Taurus):
আর্থিক দিক শুভ। পুরনো কোনও সমস্যার সমাধান হতে পারে। অপ্রয়োজনীয় মানসিক চাপ ও অতিরিক্ত পরিশ্রম এড়িয়ে চলুন। ভাই-বোনের শারীরিক অবস্থার অবনতির যোগ রয়েছে। কাছেপিঠে ভ্রমণের ইঙ্গিত রয়েছে। স্থাবর সম্পত্তি নিয়ে গোলযোগ হতে পারে।কর্মক্ষেত্রে ধৈর্য ধরে কাজ করলে সমস্যার সমাধান মিলবে।

মিথুন (Gemini):
আজ কর্মক্ষেত্রে কথাবার্তা বুঝে বলা উচিত। না হলে শত্রুতা বাড়তে পারে। প্রতিবেশীর থেকে ক্ষতির আশঙ্কা রয়েছে। ভ্রমণে বেরোলে বিপদ হতে পারে। সঞ্চিত অর্থ চিকিৎসা খাতে খরচ হতে পারে। অর্থ উপার্জনে আজ বাধার মুখে পড়তে পারেন।

কর্কট (Cancer):
আজ খরচের চাপ বাড়বে কর্কট রাশির জাতকদের। কর্মক্ষেত্রে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। জ্ঞাতিশত্রুতার সম্মুখীন হতে পারেন। বিয়ে করতে ইচ্ছুক পাত্রপাত্রীর বিয়ের কথা পাকা হতে পারে। টনসিল, ঠান্ডা লাগা বা গলার সমস্যায় কষ্ট পেতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে মনোমালিন্য হবে।

সিংহ (Leo):
কর্মক্ষেত্রে নিজের যোগ্যতা ও কর্মকুশলতায় প্রশংসা পাবেন। একাধিক চিন্তায় আজ উৎকণ্ঠা বাড়বে। আজ বিশেষ কোনও প্রভাবশালী ব্যক্তির সাহায্য পেতে পারেন। পারিবারিক বিষয়ে সুখবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। পেটের রোগে কষ্ট পেতে পারেন। দীর্ঘদিনের শরিকি সমস্যার সমাধান সূত্র মিলবে।

কন্যা (Virgo):
ব্যবসার হাল ফেরাতে নতুন পরিকল্পনায় সচেষ্ট হবেন। সঠিক পরামর্শ মেনে বিয়ের সম্বন্ধ আজ এড়িয়ে যাওয়াই ভালো। আয়ের তুলনায় ব্যয় বেশি হতে পারে। সরকারি চাকরিজীবীদের পদোন্নতি হতে পারে। খনিজ দ্রব্য, ইলেকট্রনিক্স ও লোহার ব্যবসা আজ মুনাফাজনক হবে

তুলা (Libra):
হাড় বা শিরদাঁড়ার সমস্যায় কষ্ট ভোগ বাড়তে পারে। সৃষ্টিশীল কাজ বা সৌখিন দ্রব্যের ব্যবসা আজ লাভজনক হবে। অবিবাহিতদের বিয়ের সম্বন্ধ পাকা হতে পারে। কর্মক্ষেত্রে প্রচুর পরিশ্রম করতে হবে। ব্যবসায় গুরুত্বপূর্ণ বিষয়ে ভুল সিদ্ধান্ত হতে পারে। বাবার স্বাস্থ্যহানি উৎকণ্ঠা বাড়াবে।

বৃশ্চিক (Scorpio):
শরীরের নিম্নাঙ্গে আঘাত বা অস্ত্রপচারের যোগ রয়েছে। স্বামী-স্ত্রীর প্রচেষ্টায় দাম্পত্য আজ সুখের হবে। প্রযুক্তির ছাত্রছাত্রীরা নতুন কাজের সুযোগ পেতে পারেন। ব্যবসায় বিশেষ করে বৈদেশিক ব্যবসায় মুনাফা বাড়বে।

ধনু (Sagittarius):
সরকারি চাকরি পেতে পারেন। নতুন সম্পর্কে জড়াতে পারেন। খাবারদাবার, জামাকাপড়, রেস্তোরাঁর ব্যবসা লাভজনক হবে। পরিবার ও সন্তানকে নিয়ে আনন্দময় দিন উপভোগ করবেন।

মকর (Capricorn):
নিকট আত্মীয়ের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। ছাত্রছাত্রীদের পড়াশোনায় মনোযোগের অভাব থাকবে। খনিজ ও কৃষিজ পদার্থের ব্যবসায় উন্নতি হবে। বাড়িতে নতুন অতিথি আসার সম্ভাবনা রয়েছে। শরীরচর্চায় গুরুত্ব দিন।

কুম্ভ (Aquarius):
নতুন কাজে সাফল্য মিলতে পারে। আর্থিক বিষয়ে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত। ব্যবসায় নতুন পরিকল্পনা ও উদ্যোগ আজ সাফল্য নিয়ে আসবে। দুধ-সহ যে কোনও তরলের ব্যবসায় উন্নতি হবে। অংশীদারি ব্যবসায় জটিলতা বাড়তে পারে।

মীন (Pisces):
সৃজনশীল কাজে সাফল্য আসবে। প্রিয়জনের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। কর্মক্ষেত্রে গুপ্ত শত্রুতা বাড়বে। পুরোনো পুঁজি ভেঙে নতুন কাজে লাগালে আর্থিক উন্নতির যোগ রয়েছে। বয়স্ক ব্যক্তিদের বাতের ব্যথা বাড়তে পারে।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury