Brazil World Cup 2026 Squad
Bengal Liberty, ১৯ মে ২০২৬: আর মাত্র ২৩ দিনের অপেক্ষা, তারপরেই মাঠে-ময়দানে সমর্থকদের তীব্র উত্তেজনা ও উন্মাদনা (Brazil World Cup 2026 Squad)। বল পায়ে বেলকি দেখাতে তৈরি লিওনেল মেসি থেকে ক্রিস্টিয়ানো রোনাল্ডো কিংবা কিলিয়ান এমবাপেরা। কোটি কোটি দর্শক মাঠে, সঙ্গে আরও কোটি কোটি দর্শক টিভির পর্দায় তাঁদের দিকে চোখ রাখবেন।
আগামী ১২ জুন থেকে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর শুভ সূচনা। আয়োজক দেশ মোট তিনটি—কানাডা, মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্র। তারই সঙ্গে ৪৮টি দল অংশগ্রহণ করবে। কেউ প্রথমবারের জন্য খেলবে, কেউ আবার বিশ্বকাপে প্রত্যাবর্তন করবে, কোনো দল আবার প্রত্যেকবারই বিশ্বকাপ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

নেইমারের প্রত্যাবর্তন (Brazil World Cup 2026 Squad)
তার মধ্যে একটি দেশ হলো সাম্বার দেশ, পাঁচবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ব্রাজিল। বিখ্যাত কোচ কার্লো আনচেলত্তি এবং ডিফেন্ডার মারকুইনহোস-এর নেতৃত্বে শক্তিশালী ব্রাজিলিয়ান স্কোয়াড গঠন করা হয়েছে। অনেকদিন ধরেই আলোচনা চলছিল, নেইমার টিমে থাকবেন কি না। শেষ অবধি ব্রাজিলের জার্সিতে ফের দেশের প্রতিনিধিত্ব করতে দেখা যাবে নেইমার দা সিলভাকে। এবার এক নজরে দেখে নেওয়া যাক ব্রাজিলের ২৫ জনের স্কোয়াডে কোন কোন খেলোয়াড় নিজেদের জায়গা পুরোপুরি ভাবে পাকা করে নিলেন।

ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড (Brazil World Cup 2026 Squad)
ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডে একাধিক চমক। গোলরক্ষকের দায়িত্বে থাকছেন—অ্যালিসন, এডারসন, ওয়েভার্টন।
রক্ষণভাগে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে—ওয়েসলি, অধিনায়ক মারকুইনহোস, গ্যাব্রিয়েল, দানিলো, অ্যালেক্স, ব্রেমার, ইবানেজ, সান্তোস, লিও পেরেইরা।
মিডফিল্ডার হিসেবে জায়গা করে নিয়েছেন তারকা সমৃদ্ধ খেলোয়াড়রা—ক্যাসেমিরো, ব্রুনো গিমারেস, লুকাস, ফাবিনহো, দানিলো সান্তোস।
আক্রমণভাগে দলকে শুরু থেকে নেতৃত্ব দিতে দেখা যাবে নেইমারকে। দীর্ঘদিন ধরে দলের বাইরে ছিলেন তিনি।
একাধিক জল্পনার অবসান ঘটিয়ে বিশ্বকাপ স্কোয়াডে প্রত্যাবর্তন হলো তাঁর। তাঁকে যোগ্য সঙ্গ দেবেন—ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনহা, মার্টিনেলি, এনড্রিক, ম্যাথিউস কুনহা, লুইজ হেনরিকে, থিয়াগো ও রায়ান।
Park Circus: ৪ অভিযুক্তকে কোমরে দড়ি পরিয়ে গোটা এলাকায় ঘোরানো হলো@SuvenduWB @BJP4Bengal @MamataOfficial @abhishekaitc @AITCofficial @bengalliberty1 @KolkataPolice #westbengal2026 #westbengalnews #westbengal #parkcircus #parkcircusnews #kolkata #kolkatanews #bengalliberty pic.twitter.com/Hntge02Rfb
— Bengal Liberty (@bengalliberty1) May 19, 2026
বিশ্বকাপে ব্রাজিলের ম্যাচগুলি (Brazil World Cup 2026 Squad)
ফিফা বিশ্বকাপের গ্রুপ-সি-তে ১৪ জুন গতবারের বিশ্বকাপের দুর্দান্ত পারফর্ম করা দল মরক্কো-র বিরুদ্ধে ব্রাজিলের বিশ্বকাপ অভিযান শুরু হবে।
তারপর ২০ জুন হাইতি-র বিরুদ্ধে মাঠে নামবে নেইমাররা। ২৫ জুন স্কটল্যান্ড-এর বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচ খেলবে ব্রাজিল।
তারপরেই নিশ্চিত হবে ব্রাজিল পরবর্তী রাউন্ডে প্রবেশ করবে কি না।

ব্রাজিলের বর্তমান অবস্থা (Brazil World Cup 2026 Squad)
পাঁচবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ব্রাজিল ২০০২ সালের পর আর বিশ্বকাপ জিততে পারেনি। এরই সঙ্গে যত বিশ্বকাপ এগিয়েছে, ততই ধারাবাহিকতার অভাব দেখা গেছে।
বিশ্বকাপের কোয়ালিফাইং রাউন্ডেও পঞ্চম স্থানে শেষ করেছে দল। ব্রাজিলের আগে ইকুয়েডর ও কলম্বিয়া-র মতো দল এগিয়ে আছে। সাম্প্রতিক ফর্মের দিক দিয়ে বিচার করলে দেখা যায়, সেই আগের আক্রমণের ঝাঁঝ আর নেই। ধীরে ধীরে কোথাও যেন ব্রাজিলের ফর্ম খারাপ জায়গায় পৌঁছে গিয়েছে।
পারবে কি দলের কোচ ও তাঁর দল ব্রাজিলের আগের গৌরব পুনরুদ্ধার করতে? পারবে কি নেইমার দুর্দান্ত পারফরম্যান্স করতে? ২০০২ সালের পর ফের কি ট্রফি জিতবে ব্রাজিল? এর উত্তর মিলবে খুব শীঘ্রই।
