Kulpi TMC Leader Arrested
Bengal Liberty: হুগলির তারকেশ্বর এলাকায় বিজেপির তিন নম্বর মণ্ডল সভাপতি সায়ন মাঝিকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল। অভিযোগের তির তালপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রাক্তন উপ-প্রধানের ছেলে শেখ আজাহারের বিরুদ্ধে। মঙ্গলবার সন্ধ্যায় তালপুর এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

তারকেশ্বরে বিজেপি নেতাকে মারধর ঘিরে চাঞ্চল্য (Sayan Majhi attack news)
অভিযোগ, রাস্তা দিয়ে যাওয়ার সময় সায়ন মাঝিকে লক্ষ্য করে অশ্রাব্য গালিগালাজ শুরু করে শেখ আজাহার। এরপর বাঁশ দিয়ে তাঁকে মারধর করা হয় বলে দাবি বিজেপি নেতার। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কলকাতায় রেফার করা হয়।
ঘটনার পর সায়ন মাঝি অভিযোগ করেন, এই হামলায় তাঁর দলেরই কিছু লোকের মদত রয়েছে। যদিও সেই বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।অন্যদিকে, ঘটনার পর অভিযুক্ত শেখ আজাহারকে গ্রেফতার করেছে তারকেশ্বর থানার পুলিশ। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

