Chandranath Rath Murder
Chandranath Rath Murder

Chandranath Rath Murder: চন্দ্রনাথ রথ হত্যা মামলায় সিবিআইয়ের প্রথম গ্রেফতার, উত্তরপ্রদেশের ছাপ্পর থেকে ধৃত শুটার রাজকুমার সিংহ

নিজস্ব সংবাদদাতা:

চন্দ্রনাথ রথ হত্যা মামলার তদন্তভার হাতে নেওয়ার পর প্রথম বড় সাফল্য পেল সিবিআই। উত্তরপ্রদেশের মুজাফ্ফরনগরের ছাপ্পর টোলপ্লাজা এলাকা থেকে রাজকুমার সিংহ নামে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআই সূত্রে দাবি, ধৃত রাজকুমার এই হত্যাকাণ্ডে যুক্ত ভাড়াটে শুটারদের অন্যতম এবং খুনের রাতে সে নিজেও গুলি চালিয়েছিল। এই নিয়ে চন্দ্রনাথ রথ হত্যা মামলায় মোট গ্রেফতারের সংখ্যা দাঁড়াল চার।

Chandranath Rath Murder
Chandranath Rath Murder

কে এই রাজকুমার সিংহ?

ধৃত রাজকুমার সিংহ উত্তরপ্রদেশের বালিয়া জেলার বাসিন্দা। এর আগে রাজ্য সিআইডি বিহার ও উত্তরপ্রদেশের তিন ভাড়াটে খুনিকে গ্রেফতার করে জেরা চালায়। সেই জেরাতেই উঠে আসে রাজকুমারের নাম। তদন্তে আরও জানা যায়, বালিয়া থেকে সিআইডি-র হাতে ধৃত রাজ সিংহের সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল রাজকুমারের। এরপর থেকেই তার খোঁজে তল্লাশি শুরু করে সিবিআইয়ের বিশেষ তদন্তকারী দল।

rajkumar sing
rajkumar sing

সিবিআই সূত্রে জানা গিয়েছে, গত প্রায় এক সপ্তাহ ধরে ফরিদাবাদ ও দিল্লির বিভিন্ন এলাকায় অভিযান চালানো হচ্ছিল। তদন্তকারীরা জানতে পারেন, ফরিদাবাদ থেকে পালিয়ে হরিদ্বারের দিকে যাওয়ার পরিকল্পনা করেছিল অভিযুক্ত। সেই তথ্যের ভিত্তিতেই উত্তরপ্রদেশ পুলিশের সঙ্গে যোগাযোগ করে সিবিআই।

মুজাফ্ফরনগরের পুলিশ সুপার সঞ্জয় ভার্মা জানিয়েছেন, সোমবার সকালে সিবিআইয়ের ডিএসপি রাজেশ কুমারের নেতৃত্বে একটি দল উত্তরপ্রদেশ পুলিশের সঙ্গে যৌথ অভিযান চালায়। সিবিআইয়ের দেওয়া সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ছাপ্পর টোলপ্লাজা এলাকায় নজরদারি বসানো হয়। পরে সেখান থেকেই আটক করা হয় রাজকুমার সিংহকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর সিবিআই নিশ্চিত হয় যে ধৃত ব্যক্তি চন্দ্রনাথ রথ হত্যা মামলার অন্যতম অভিযুক্ত। এরপর তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করা হয়।

বর্তমানে অভিযুক্তকে ট্রানসিট রিমান্ডে পশ্চিমবঙ্গে আনা হচ্ছে। বারাসত আদালতে তোলা হবে তাকে। তদন্তকারীদের আশা, রাজকুমারকে জেরা করে এই হত্যাকাণ্ডের নেপথ্যের মূল চক্রী ও পরিকল্পনাকারীদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে।

rajkumar Sing
rajkumar Sing

খুনের চক্রান্ত

সিবিআই সূত্রে আরও জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ লাগোয়া ঝাড়খণ্ডের একটি জায়গা থেকে এই খুনের প্রাথমিক পরিকল্পনা করা হয়েছিল। সেখানেই কয়েক দফা বৈঠক হয়েছিল বলে সন্দেহ গোয়েন্দাদের। তদন্তকারীদের মতে, গোটা হত্যাকাণ্ডের পিছনে একটি সুপরিকল্পিত চক্র কাজ করেছে এবং ভাড়াটে খুনিদের ব্যবহার করা হয়েছে পরিকল্পনা বাস্তবায়নের জন্য।

রাজকুমারের গ্রেফতারের পর তদন্তে নতুন গতি এসেছে বলে মনে করছে তদন্তকারী মহল। এখন সিবিআইয়ের নজর মূল ষড়যন্ত্রকারী এবং এই হত্যাকাণ্ডে অর্থের জোগানদাতাদের দিকে।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury