Bulet train
Bengal liberty desk, 19 মে :
পূর্ব ভারতের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন এবার বাস্তবের পথে (Bulet train)। শিলিগুড়ি থেকে উত্তরপ্রদেশের বারাণসী—এখন এই বিশাল পথ পাড়ি দেওয়া যাবে মাত্র কয়েক ঘণ্টায়। বহু প্রতীক্ষিত এই বুলেট ট্রেন করিডরের কাজ আগামী জুলাই মাস থেকেই শুরু হতে চলেছে।

তিন রাজ্যকে জুড়বে এই মেগা প্রজেক্ট Bulet train
বারাণসী-শিলিগুড়ি হাই-স্পিড রেললাইনটি হতে চলেছে পূর্ব ভারতের প্রথম বুলেট ট্রেন প্রকল্প। এই করিডরটি সরাসরি সংযোগ স্থাপন করবে পশ্চিমবঙ্গ, বিহার এবং উত্তরপ্রদেশের মধ্যে। বারাণসী থেকে শুরু হয়ে বিহারের ওপর দিয়ে শিলিগুড়ি পর্যন্ত পৌঁছাবে এই ট্রেন। রুটের একটি বড় অংশ থাকবে বিহারে, যা প্রায় ১৪টি জেলাকে কভার করবে। পাটনা ও কাটিহারের মতো শহরগুলি এই রুটের অন্যতম স্টপেজ হতে পারে। বারাণসী থেকে শিলিগুড়ি পৌঁছাতে সময় লাগবে মাত্র ২ ঘণ্টা ৫৫ মিনিট। ভাবা যায়? এমনকি পাটনা থেকে বারাণসী যাওয়া যাবে মাত্র ৫০ মিনিটে।

জরিপের কাজ শুরু জুলাইয়ে:
ন্যাশনাল হাই স্পিড রেল কর্পোরেশন লিমিটেড ইতিমধ্যেই এই প্রকল্পের জন্য একটি সার্ভে টিম গঠন করেছে। আধিকারিকরা জানিয়েছেন, আকাশপথে এবং মাটিতে —উভয়ভাবেই রুট চূড়ান্ত করার জন্য জরিপ শুরু হবে ২০২৬ এ।
মার্চ ২০২৭ এর মধ্যে প্রকল্পের বিস্তারিত রিপোর্ট তৈরি করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। রিপোর্ট অনুমোদন পেলেই শুরু হবে মূল নির্মাণের কাজ।
কবে চালু হতে পারে এই পরিষেবা?
সবকিছু পরিকল্পনা মাফিক চললে এবং সঠিক সময়ে নির্মাণ কাজ শেষ হলে, ২০৩১ সাল নাগাদ এই রুটে বুলেট ট্রেন চলাচল শুরু হতে পারে। এটি কেবল যাতায়াত নয়, তিন রাজ্যের ব্যবসা-বাণিজ্য ও পর্যটনকেও এক ধাক্কায় অনেকটা এগিয়ে দেবে বলে মনে করা হচ্ছে।
শিলিগুড়ি থেকে বারাণসী মাত্র ৩ ঘণ্টারও কম সময়ে! উত্তরবঙ্গের মানুষের কাছে এর থেকে বড় খবর আর কী হতে পারে।
