Bharti Harse divorce
Bengal liberty Desk, kolkata :
ভারতীয় বিনোদন জগতের অন্যতম জনপ্রিয় হাস্যকৌতুক শিল্পী হলেন ভারতী সিং ও তাঁর স্বামী হর্ষ লিম্বাচিয়ার। এরই মধ্যে শোনা যাচ্ছিল তাদের বিবাহ বিচ্ছেদের গুঞ্জন (Bharti Harse divorce)। এই নিয়ে বাড়ছিল নানা জল্পনা। অবশেষে এই নিয়ে মুখ খুললেন ‘ ভারতীয় কমেডি কুইন ‘।

কিভাবে ছড়ালো এই গুঞ্জন? (Bharti Harse divorce)
ভারতের অত্যন্ত জনপ্রিয় দম্পতি মধ্যে একজন হলেন ভারতী সিং ও হর্ষ লিম্বাচিয়ার। তাঁদের অন – স্ক্রিন, অফ – স্ক্রিন রসায়ন বরাবরই মুগ্ধ করে দর্শকদের। কিন্তু এর মাঝেই রটে গিয়েছে তাদের বিবাহ বিচ্ছেদের খবর। যা নিয়ে শুরু হয়েছিল তুমুল জল্পনা। জানা গিয়েছে, সম্প্রতি অভিনেত্রী নেহা ধূপিয়ার অনুষ্ঠানে এসে হর্ষ জানান, তিনি ভারতী ও দুই সন্তানকে ছেড়ে অন্যত্র বাড়ি ভাড়া নিয়েছেন। বাড়িতে এত চিৎকার, আওয়াজ – এ সব থেকে বাঁচতেই নাকি বাড়ি ভাড়া নিয়েছেন। তাছাড়াও, লেখাপড়ার জন্য শান্ত একটা জায়গা দরকার তাঁর, সেই কারণেই অন্যত্র থাকছেন তিনি। এরপর থেকেই শুরু হয় জোর গুঞ্জন – আলাদা হচ্ছেন হর্ষ ও ভারতী।

অবশেষে মুখ খুললেন ভারতী :
বহু জল্পনার পর মুখ খুললেন ভারতীয় কমেডি কুইন। এই বিষয় নিয়ে তিনি বলেন,‘‘আপনারা নিশ্চিন্তে থাকুন, আমাদের বিচ্ছেদ হচ্ছে না। আমারা আলাদা হব, যে দিন আমাদের মৃত্যু হবে।’’
