Lawyers Gown
বেঙ্গল লিবার্টি, কলকাতা:
মে মাসের চড়া রোদে রাজ্যজুড়ে বাড়ছে গরমের দাপট (Lawyers Gown)। এই তীব্র গরম ও অস্বস্তিকর আবহাওয়ার জেরে এবার আইনজীবীদের জন্য এক বড়সড় স্বস্তির সিদ্ধান্ত নিল কলকাতা হাই কোর্ট । গ্রীষ্মের মরশুমে আদালতের এজলাসে কালো গাউন পরা বাধ্যতামূলক নয়, বরং তা সম্পূর্ণ ‘ঐচ্ছিক’ করা হলো।
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ তারিখে কলকাতা হাই কোর্টের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জেনারেলের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে এই নজিরবিহীন সিদ্ধান্তের কথা জানানো হয়েছে । Lawyers Gown

তীব্র গরমের জের, সিদ্ধান্ত প্রধান বিচারপতির Lawyers Gown
গ্রীষ্মের তীব্র গরমের কথা বিবেচনা করে আইনজীবীদের একাংশের পক্ষ থেকে কালো গাউন পরা ঐচ্ছিক করার জন্য একটি আবেদন বা প্রার্থনা জানানো হয়েছিল । সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই সহানুভূতির সঙ্গে বিচার করে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি এই বিশেষাাধিকারে অনুমোদন দিয়েছেন ।

কোন কোন আদালতে কার্যকর হবে এই নিয়ম?
হাই কোর্টের নোটিশ অনুযায়ী, এই নতুন নিয়ম শুধুমাত্র প্রধান আদালতেই সীমাবদ্ধ থাকছে না, কলকাতা হাই কোর্টের মূল বেঞ্চের সমস্ত আইনজীবী এই ছাড় পাবেন। এছাড়া, পশ্চিমবঙ্গ রাজ্যের অন্তর্গত সমস্ত নিম্ন আদালত বা জেলা আদালতগুলিতেও আইনজীবীরা এই সুবিধা পাবেন।
কতদিন মিলবে এই ছাড়?
২১ মে ২০২৬ থেকে কার্যকর হচ্ছে । আগামী ৫ জুলাই ২০২৬ পর্যন্ত রাজ্যের সমস্ত আদালতে আইনজীবীদের জন্য গাউন পরা ঐচ্ছিক থাকবে । অর্থাৎ, এই নির্দিষ্ট সময়ের মধ্যে আইনজীবীরা চাইলে গাউন না পরেই সওয়াল-জবাব করতে পারবেন । প্রতি বছরই গরমের সময় আইনজীবীদের পোশাক বিধি শিথিল করার দাবি ওঠে। সেই কষ্টের কথা মাথায় রেখেই প্রধান বিচারপতির নির্দেশ।
