Ambulance Misuse
Bengal Liberty, ২৩ মে: হুগলি জেলার দাদপুর এলাকায় বকরি ঈদের আগে অ্যাম্বুলেন্স ব্যবহার করে ছাগল চুরির অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। রোগী পরিবহণের জন্য বরাদ্দ হওয়া একটি অ্যাম্বুলেন্স নিয়ে গভীর রাতে ছাগল চুরি করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ল তিনজন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রোগী পরিবহণের অ্যাম্বুলেন্সেই ছাগল চুরির অভিযোগ (Ambulance Misuse)
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধনিয়াখালির বিধায়ক অসীমা পাত্র তার এলাকা উন্নয়ন তহবিল থেকে দাদপুর গ্রাম পঞ্চায়েতের জন্য একটি অ্যাম্বুলেন্স প্রদান করেছিলেন। মূলত অসুস্থ রোগীদের হাসপাতালে নিয়ে যাওয়ার কাজে ব্যবহারের উদ্দেশ্যেই ওই গাড়ি দেওয়া হয়েছিল। কিন্তু সেই অ্যাম্বুলেন্সই এবার ছাগল চুরির ঘটনায় ব্যবহৃত হওয়ায় প্রশ্ন উঠতে শুরু করেছে।
Marco Rubio: কলকাতায় এলেন মার্কিন বিদেশ সচিব | Bengal Liberty@marcorubio @SuvenduWB #SuvenduAdhikari #bjpwestbangal #MarcoRubio #DonaldTrump #BengalLiberty pic.twitter.com/xwv1wdpz1C
— Bengal Liberty (@bengalliberty1) May 23, 2026
পুলিশ জানিয়েছে, শুক্রবার ভোররাতে দাদপুর থানার অন্তর্গত সারখোলা গ্রামে একটি অ্যাম্বুলেন্সকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে দাদপুর থানার ওসি সন্তোষ তালুকদারের নেতৃত্বে একটি বিশেষ দল অভিযান চালায়। অভিযোগ, ওই সময় গ্রামের এক গৃহস্থের গোয়ালঘর থেকে দুটি ছাগল তুলে নিয়ে পালানোর চেষ্টা করছিল অভিযুক্তরা। পুলিশ গাড়িটিকে আটক করে তল্লাশি চালায় এবং তিনজনকে গ্রেফতার করে।

গ্রামবাসীদের দাবি, আগেও ঘটেছে একাধিক ছাগল চুরি (Ambulance Misuse)
ধৃতদের নাম আহমেদ আলী সরকার, দীপঙ্কর রায় এবং রজত ক্ষেত্রফল বলে জানা গিয়েছে। আহমেদ আলী সরকার ওই অ্যাম্বুলেন্সের চালক বলেও পুলিশ সূত্রে খবর। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ছাগল সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার চেষ্টা করছে পুলিশ। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ, এর আগেও এলাকায় একাধিকবার ছাগল চুরির ঘটনা ঘটেছে। সামনেই বকরি ঈদ থাকায় বাজারে ছাগলের চাহিদা ও দাম দুটোই বেড়েছে। সেই সুযোগে একটি চক্র সক্রিয় হয়ে উঠেছে বলে সন্দেহ করছেন বাসিন্দারা।

এদিকে পৃথক আরেকটি ঘটনায়, ২০২১ সালের নির্বাচন পরবর্তী হিংসার মামলায় হারিট গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য আলতাব হোসেন মল্লিককে গ্রেফতার করেছে পশ্চিমবঙ্গ পুলিশ।

