Employment Fair 2026 India
Bengal Liberty, ২৩ মে :
রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর প্রশাসনিক কাজে গতি আনতেই এবার বড় পদক্ষেপ নিল শুভেন্দু অধিকারী সরকার (CM Suvendu Adhikari)। দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি দপ্তরে কর্মী সংকটের অভিযোগ উঠছিল। কোথাও অবসরপ্রাপ্ত কর্মীদের ভরসায় কাজ চলছে, কোথাও আবার চুক্তিভিত্তিক নিয়োগে সামাল দেওয়া হচ্ছে প্রশাসনিক চাপ। এই পরিস্থিতিতে কোন দপ্তরে কত শূন্যপদ রয়েছে, তার পূর্ণাঙ্গ হিসেব চেয়ে পাঠালেন মুখ্যমন্ত্রী। আগামী ৩ জুনের মধ্যে সমস্ত তথ্য জমা দেওয়ার নির্দেশ জারি করেছে নবান্ন (CM Suvendu Adhikari)।

প্রশাসনে গতি আনতে শূন্যপদের তালিকা চাইল নবান্ন (CM Suvendu Adhikari)
শনিবার রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিবের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, প্রতিটি দপ্তরের ডিরেক্টর পদাধিকারীদের নিজেদের বিভাগের শূন্যপদের বিস্তারিত তথ্য জমা দিতে হবে। মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই শুভেন্দু অধিকারী প্রশাসনিক কর্মসংস্কৃতি নিয়ে কড়া বার্তা দিয়েছেন। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, সরকারি অফিসে ঢিলেঢালা কাজের সংস্কৃতি আর চলবে না। নির্দিষ্ট সময় মেনে কাজ করতে হবে এবং মানুষের পরিষেবা দিতে হবে দ্রুততার সঙ্গে। ইতিমধ্যেই একাধিক আটকে থাকা প্রকল্পে গতি আনার উদ্যোগ নিয়েছে নতুন সরকার। তবে সেই কাজে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে কর্মী সংকট।

নিয়োগ দুর্নীতির জট কাটিয়ে ফের স্থায়ী নিয়োগের সম্ভাবনা (CM Suvendu Adhikari)
পূর্ববর্তী সরকারের আমলের মাঝামাঝি সময় থেকেই বিভিন্ন সরকারি দপ্তরে স্থায়ী কর্মীর অভাব প্রকট হয়ে ওঠে। অনেক ক্ষেত্রেই অবসরপ্রাপ্ত কর্মীদের মেয়াদ বৃদ্ধি কিংবা অস্থায়ী নিয়োগের মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়া হয়েছিল। কিন্তু স্থায়ী নিয়োগের ক্ষেত্রে আইনি জটিলতা বড় বাধা হয়ে দাঁড়ায়। নিয়োগ দুর্নীতি নিয়ে একাধিক অভিযোগ ও মামলার জেরে বহু নিয়োগ প্রক্রিয়া থমকে গিয়েছিল। সেই পরিস্থিতিতে নতুন সরকার স্বচ্ছ ও নিয়মমাফিক নিয়োগ প্রক্রিয়া চালুর দিকে এগোতে চাইছে বলেই প্রশাসনিক মহলের ধারণা। তাই শূন্যপদের পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহের পর দ্রুত নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে বলেও মনে করা হচ্ছে। এর ফলে একদিকে যেমন সরকারি দপ্তরের কাজের গতি বাড়বে, তেমনই চাকরিপ্রার্থীদের কাছেও নতুন আশার বার্তা পৌঁছবে।

