Ajker Rashifal
Ajker Rashifal

সোমবার ভাগ্য খুলবে কোন ৫ রাশির? অর্থলাভ থেকে প্রেম, কেমন কাটবে দিন?

মেষ (Aries)

প্রিয়জনের সঙ্গে মনের কথা এবং ব্যক্তিগত অনুভূতি ভাগ করে নিতে পারেন। কর্মক্ষেত্রে নিজের দক্ষতা প্রমাণ করার সুযোগ আসবে। তবে মায়ের শারীরিক অসুস্থতা নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। স্ত্রীর স্বাস্থ্যের প্রতিও বিশেষ যত্নবান হওয়া প্রয়োজন। আর্থিক দিক থেকে আয় ভালো হবে। দুপুরের পর শেয়ার বাজার থেকে কিছু লাভের সম্ভাবনা রয়েছে। শুভ রং লাল।

বৃষ (Taurus)

গুরুজনের পরামর্শ মেনে চললে উপকৃত হবেন। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার চেষ্টা করুন। সামাজিক কোনও অনুষ্ঠানে যোগ দিলে সম্মান ও পরিচিতি দুই-ই বাড়তে পারে। অবসর সময়ে সন্তানকে সময় দিন। জীবনসঙ্গীর কোনও সুন্দর ব্যবহারে মন ভালো হয়ে যাবে। বাবার সঙ্গে ব্যবসা সংক্রান্ত আলোচনা হতে পারে। শুভ রং সাদা।

মিথুন (Gemini)

ভ্রমণের পরিকল্পনা থাকলে দিনটি বেশ আনন্দে কাটতে পারে। তবে অপ্রয়োজনীয় খরচ কমিয়ে সঞ্চয়ের দিকে নজর দিন। পরিবারের সদস্যদের সঙ্গে মতবিরোধ তৈরি হলেও পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করুন। আর্থিক পরিস্থিতি যথেষ্ট ভালো থাকবে। আগুনের কাছাকাছি কাজ করার সময় বিশেষ সতর্কতা অবলম্বন করুন। শুভ রং সবুজ।

কর্কট (Cancer)

কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মতপার্থক্য হতে পারে। তাই উত্তেজিত না হয়ে ঠান্ডা মাথায় পরিস্থিতি সামলান। শেয়ার বাজারে বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকুন। অকারণে সময় নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। জীবনসঙ্গীকে নিয়ে দূরে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা হতে পারে। ব্যবসায় উন্নতির অনুকূল সময় আসছে। মায়ের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। শুভ রং সাদা।

সিংহ (Leo)

আর্থিক টানাপোড়েনের আশঙ্কা রয়েছে। তাই কেনাকাটা কিংবা আর্থিক লেনদেনের সময় সতর্ক থাকুন। ব্যবসার অগ্রগতির জন্য নতুন পরিকল্পনা গ্রহণ করতে পারেন। জীবনসঙ্গীর ইচ্ছা পূরণের চেষ্টা করুন। কর্মক্ষেত্রে আপনার কাজ দেখে খুশি হতে পারেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। পড়াশোনার ক্ষেত্রে ছাত্রছাত্রীদের আরও মনোযোগী হওয়া প্রয়োজন। শুভ রং কমলা।

কন্যা (Virgo)

ব্যবসায়ীদের অলসতা কাটিয়ে কাজে মনোনিবেশ করা জরুরি। নিজের মতামত স্পষ্টভাবে প্রকাশ করলেও খেয়াল রাখুন, যাতে কারও মনে আঘাত না লাগে। বন্ধুর কাছ থেকে ধার নেওয়া টাকা থাকলে তা ফিরিয়ে দেওয়াই ভালো। অন্যথায় সম্পর্কের অবনতি হতে পারে। দুপুরের পর নতুন কোনও কাজে হাত দেওয়ার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন। শুভ রং সবুজ।

তুলা (Libra)

নতুন কোনও কাজ শুরু করার আগে পরিবারের সদস্যদের পরামর্শ নেওয়া ভালো। অফিসে নিজের সিদ্ধান্ত অন্যদের উপর চাপিয়ে দিলে সমস্যা তৈরি হতে পারে। ব্যবসায় ভালো ফল পেতে অংশীদারের সঙ্গে আলোচনা করুন। বন্ধুদের সঙ্গে বাইরে বেরোলে বিবাদ এড়িয়ে চলুন। ভবিষ্যতে উন্নতির পথ খুলে দিতে পারেন, এমন মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ান। কর্মক্ষেত্রে আপনার মতামত জানতে চাইলে নির্দ্বিধায় তা জানান। প্রশংসা পাওয়ার সম্ভাবনা রয়েছে। শুভ রং সাদা।

বৃশ্চিক (Scorpio)

জীবনসঙ্গীর স্বাস্থ্যের বিষয়ে বাড়তি সতর্কতা প্রয়োজন। পড়াশোনার ক্ষেত্রেও মনোযোগ ধরে রাখতে হবে। নিজের গোপন কথা কেবল বিশ্বস্ত ব্যক্তির সঙ্গেই ভাগ করে নিন। মহাজনদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার ভালো সুযোগ আসতে পারে। এমন কোনও প্রতিশ্রুতি দেবেন না, যা পরে রাখা কঠিন হয়ে পড়ে। ব্যবসার কাজ আরও দক্ষতার সঙ্গে পরিচালনা করতে নতুন প্রযুক্তির সাহায্য নিতে পারেন। অযথা তর্কে জড়িয়ে সময় নষ্ট করবেন না। শুভ রং কালচে লাল।

ধনু (Sagittarius)

আর্থিক সমস্যার জট ধীরে ধীরে কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আগে বিনিয়োগ করা অর্থ থেকেও কিছু লাভ পেতে পারেন। কর্মক্ষেত্রে আপনার কাজকর্মে সন্তুষ্ট থাকবেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। অফিসের পরিবেশও অনুকূল থাকবে। মনের মতো মানুষের সন্ধান পেয়ে আনন্দ বাড়তে পারে। শুভ রং হলুদ।

মকর (Capricorn)

অন্যের সঙ্গের তুলনায় একা সময় কাটাতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবেন। অবসর সময়ে ঘর গোছানো বা পরিষ্কার করার কাজে মন দিতে পারেন। নতুন ব্যবসা শুরু করতে ইচ্ছুক ব্যক্তিদের জন্য দিনটি শুভ। দীর্ঘদিনের অসুস্থতা থেকে সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। প্রতিযোগিতামূলক খেলাধুলায় অংশ নিতে পারেন। তবে সম্পত্তি সংক্রান্ত বিবাদ দেখা দিতে পারে। শুভ রং নীল।

কুম্ভ (Aquarius)

পারিবারিক পরিবেশে রাগ ও উত্তেজনা নিয়ন্ত্রণে রাখা জরুরি। সহকর্মীদের সঙ্গে ভালো ব্যবহার করুন। ব্যবসায় নির্দিষ্ট নিয়মকানুন না মানলে আর্থিক পরিস্থিতির অবনতি হতে পারে। সন্তানের সঙ্গে কথা বলার সময় কঠোর মনোভাব এড়িয়ে চলুন। দুপুরের পর হাতে অর্থ আসার সম্ভাবনা রয়েছে। বাবার সঙ্গে কোনও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে। শুভ রং নীল।

মীন (Pisces)

জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্কের গভীরতা আরও বাড়বে। কাছাকাছি কোথাও ভ্রমণের সুযোগ আসতে পারে। শেয়ার বাজারে বিনিয়োগের ক্ষেত্রে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। মানসিক বিকাশের জন্য আকর্ষণীয় কোনও বই বা বিষয় পড়তে পারেন। সামাজিক অনুষ্ঠানে যোগ দেওয়ার সুযোগ মিলবে। সেখানে প্রভাবশালী ব্যক্তিদের সান্নিধ্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। সন্ধ্যার পর ব্যবসায় ভালো ফল পেতে পারেন। শুভ রং হলুদ।

Bengal Liberty