Abhishek banerjee
engal Liberty: বিধানসভা ভোটের কাউন্টডাউন শুরু হতেই নতুন বছরের প্রথম দিন থেকে জনসংযোগ আরও তীব্র করার সিদ্ধান্ত নিল রাজ্যের শাসক শিবির। SIR আবহে সংগঠনের প্রচারকাজ কীরকম চলছে, তা খতিয়ে দেখতে কড়া নজরদারির নির্দেশ দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Mamta-abhishek)।
এদিনের ভার্চুয়াল বৈঠকে অভিষেক জানান, প্রতিটি বিধানসভা এলাকার জন্য তিনটি বিশেষ তদারকি টিম গঠন করা হবে। টিমে থাকবেন বিধায়ক, পঞ্চায়েত সমিতির সভাপতি, পুর চেয়ারম্যান-সহ ব্লকের দায়িত্বপ্রাপ্ত নেতারা।
নেতা-কর্মীদের উদ্দেশ্যে অভিষেকের হুঁশিয়ারি
মিটিংয়ে দলের নেতা-কর্মীদের উদ্দেশ্যে অভিষেকের এক প্রকার হুঁশিয়ারি, “জনসাধারণের সঙ্গে কথা বলার সময়ে কোনওরমকে ঔদ্ধত্য প্রকাশ করা চলবে না।”অভিষেক আরও বলেন, ১ জানুয়ারি থেকেই শুরু হবে ‘উন্নয়নের পাঁচালি।’ ভোটের আগ পর্যন্ত বাড়ি বাড়ি চলবে এই প্রচার। উন্নয়নের পাঁচালি, তৃণমূলের আমলের রিপোর্ট কার্ড, উত্তরীয় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সই করা চিঠি থাকবে প্রচারকিটে। তিনি আরও জানান, ভোটের আগে দু’দিকেরই কাজ চলবে, একদিকে এসআইআর-র কাজ, অন্যদিকে জনসংযোগ কর্মসূচি। কর্মসূচিতে বিশেষ নজর রাখবেন জেলা ভিত্তিক কো-অর্ডিনেটররা (Mamta-abhishek)।
