Two women arrived at the state CEO's office and expressed concerns about their safety
Bengal Liberty: নির্বাচনী ডিউটি নিয়ে উদ্বেগ প্রকাশ করে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) দপ্তরে হাজির হলেন এক মাইক্রো অবজ়ারভারের দুই মেয়ে। শুক্রবার CEO দপ্তরে এসে তাঁরা আবেদন জানান, অসুস্থ বাবাকে মাইক্রো অবজারভারের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হোক।
জানা গিয়েছে, ওই মাইক্রো অবজ়ারভার আয়কর ভবনে কর্মরত। রিষড়ার বাসিন্দা হওয়া সত্ত্বেও তাঁকে পূর্ব মেদিনীপুরের তমলুক বিধানসভায় ডিউটি দেওয়া হয়েছে। প্রশিক্ষণ চলাকালীন অসুস্থ হয়ে পড়েন তিনি এবং বর্তমানে শয্যাশায়ী। হৃদরোগে আক্রান্ত হওয়ায় ডিউটির সময় শারীরিক সমস্যায় পড়তে পারেন বলেই আশঙ্কা প্রকাশ করেন তাঁর মেয়েরা SIR।
কেন সেফ ফিল করছে না তাঁরা?
CEO দপ্তরে এসে তাঁরা জানান, এই পরিস্থিতিতে বাবাকে দূরবর্তী জেলায় পাঠানো হলে তাঁরা নিজেদের নিরাপদ মনে করছেন না। তবে সংশ্লিষ্ট মাইক্রো অবজারভার নিজে সশরীরে দপ্তরে হাজির হতে না পারায়, তাঁর মেডিক্যাল রিপোর্ট ই-মেল মারফত কমিশনে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে SIR। মেডিক্যাল নথি যাচাইয়ের পর নির্বাচন কমিশন এই বিষয়ে কী সিদ্ধান্ত নেয়, সেদিকেই এখন নজর।
