transfer of officres
Bengal Liberty Desk :
নির্বাচনমুখী রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে নির্বাচন পরিচালনার সঙ্গে যুক্ত আধিকারিকদের বদলি ও পদোন্নতি(Transfer of officers) সংক্রান্ত কড়া নির্দেশিকা জারি করল ভারতীয় নির্বাচন কমিশন (ECI)। চলতি বছরের শুরুতেই অসম (Assam), কেরল (Kerala), তামিলনাড়ু (Tamil Nadu), পশ্চিমবঙ্গ (West Bengal) এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে (Puducherry) বিধানসভা নির্বাচন (Assembly elections)।
সেই নির্বাচনকে সামনে রেখেই প্রশাসনিক নিরপেক্ষতা নিশ্চিত করতে সোমবার এই নির্দেশিকা জারি করা হয়। মঙ্গলবার ওই নির্দেশিকা সংবাদমাধ্যমের হাতে তুলে দেয় কমিশন(Transfer of officers)।
বদলিতে কড়াকড়ি Transfer of officers
নির্বাচন কমিশনের(Transfer of officers) চিঠিতে স্পষ্ট করে বলা হয়েছে, যেসব আধিকারিক সরাসরি নির্বাচন পরিচালনার সঙ্গে যুক্ত থাকবেন, তাঁদের নিজস্ব জেলা বা দীর্ঘদিন কর্মরত কোনও জেলায় রাখা যাবে না। কমিশনের নীতি অনুযায়ী(Transfer of officers), নির্বাচনের সঙ্গে যুক্ত আধিকারিকদের এমন জায়গায় দায়িত্ব দেওয়া উচিত, যেখানে তাঁদের প্রভাব বিস্তারের বা পক্ষপাতের আশঙ্কা নেই।
চিঠিতে স্পষ্ট করে বলা হয়েছে, গত চার বছরে কোনও জেলায় টানা তিন বছর কর্মরত থাকলে, অথবা ৩১ মে-র মধ্যে (অসম, কেরল, তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গ) এবং ৩০ জুনের মধ্যে (পুদুচেরি) তিন বছর পূর্ণ হলে, সংশ্লিষ্ট আধিকারিককে ওই জেলা থেকে বদলি করতেই হবে। একই জেলার মধ্যে পদোন্নতির সময়কালও এই হিসাবের অন্তর্ভুক্ত হবে।

রাজ্য সদর দপ্তর সংক্রান্ত ব্যতিক্রম Transfer of officers
কমিশন(Transfer of officers) জানিয়েছে, রাজ্য সদর দপ্তরে কর্মরত থাকাকালীন সময়, সদর দপ্তর সংশ্লিষ্ট জেলার মধ্যেই থাকলেও, তিন বছরের হিসেবে ধরা হবে না। তিন বছরের নিয়মে যাঁদের বদলি করা হবে, প্রয়োজনে তাঁদের রাজ্য সদর দপ্তরে পোস্টিং দেওয়া যেতে পারে। তবে কোনও আধিকারিককে তাঁর নিজস্ব জেলায় বা আগের বিধানসভা নির্বাচন কিংবা পরবর্তী উপনির্বাচনে যে বিধানসভা কেন্দ্র বা জেলায় দায়িত্বে ছিলেন, সেখানে পুনরায় পোস্টিং দেওয়া যাবে না।
ভোটার তালিকা সংশোধন Transfer of officers
বর্তমানে চলমান স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) অথবা অসমে ভোটার তালিকা সংশোধনের(Transfer of officers) কাজে যুক্ত আধিকারিকদের বদলি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরেই কার্যকর হবে। এ ক্ষেত্রে মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে পরামর্শ বাধ্যতামূলক। নির্দেশিকা কার্যকর করতে কোনও সমস্যা হলে, নির্দিষ্ট কারণ উল্লেখ করে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের মাধ্যমে কমিশনের কাছে ছাড় চাওয়া যেতে পারে। কমিশন প্রয়োজন অনুযায়ী সেই বিষয়ে আলাদা নির্দেশ দেবে।
নির্দেশিকার শেষে কমিশন জানিয়েছে, বদলি হওয়া আধিকারিকদের পরিবর্তে নতুন যাঁদের নিয়োগ করা হবে, তাঁদের ক্ষেত্রে সংশ্লিষ্ট রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে অবশ্যই পরামর্শ করতে হবে। পাশাপাশি, এই নির্দেশিকা অনুযায়ী জারি হওয়া প্রতিটি বদলির একটি কপি মুখ্য নির্বাচনী আধিকারিককে দেওয়া বাধ্যতামূলক।
