Akhtar Ali surrender
Bengal Liberty, Kolkata:
আরজি কর মেডিক্যাল কলেজ সংক্রান্ত আর্থিক অনিয়ম মামলায় যোগ হল নয়া মোড়। আজ প্রাক্তন নন-মেডিক্যাল ডেপুটি সুপার আখতার আলি(Akhtar Ali surrender) অবশেষে আলিপুরের বিশেষ সিবিআই আদালতে আত্মসমর্পণ করেছেন। তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে এই মামলায় তাঁর ভূমিকাও নতুন করে আলোচনায় উঠে এসেছে বলে তদন্তকারী সূত্রে ইঙ্গিত মিলছে।

আত্মসমর্পণের আগে কী কী ঘটেছিল?
আদালত সূত্রে জানা যায়, বিচারক আগে থেকেই তাঁকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিলেন। কিন্তু নির্ধারিত দিনে আদালতে উপস্থিত না হয়ে অসুস্থতার কারণ দেখানো হয়। পরে আদালত তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করে(Akhtar Ali surrender)। এরপর একবার আদালতে এলেও আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি। পরে নির্দিষ্ট দিনে আদালতে হাজির না হওয়ায় তদন্তকারী সংস্থার তরফে প্রশ্ন ওঠে। শেষ পর্যন্ত মঙ্গলবার অর্থাৎ আজ তিনি আদালতে আত্মসমর্পণ করেন।

তদন্তে কেন গুরুত্বপূর্ণ আখতার আলি?
তদন্তের শুরুতে হাসপাতালের আর্থিক অনিয়ম নিয়ে অভিযোগ তোলেন তিনিই। রাজ্য ভিজিল্যান্স কমিশনেও লিখিত অভিযোগ জমা দেন বলে জানা যায়। তবে পরবর্তীতে তদন্ত এগোতে থাকলে কেন্দ্রীয় সংস্থার চার্জশিটে তাঁর নামও উঠে আসে বলে রিপোর্টে উল্লেখ রয়েছে(Akhtar Ali surrender)। এছাড়াও এই মামলায় হাসপাতালের প্রশাসনিক স্তরে আর্থিক অনিয়ম, টেন্ডার সংক্রান্ত অভিযোগসহ একাধিক বিষয় তদন্তের আওতায় এসেছে বলে আগের রিপোর্টগুলিতে উল্লেখ রয়েছে ।
👉 https://t.co/EW8qrUQn0R
Humayun Kabir – কে হ/ত্যা/র ছক! | Bengal Liberty | West Bengal News | Election 2026#humayunkabir #westbengalnews #westbengalelection #electionnews #bengalliberty pic.twitter.com/Wp0sqeruyf— Bengal Liberty (@bengalliberty1) February 10, 2026
২০২৪ সালের ৯ অগস্ট আরজি কর মেডিক্যাল কলেজে তরুণী ডাক্তার খুন ও ধর্ষণের ঘটনার পর রাজ্যজুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এবং সেই ঘটনার পরই হাসপাতালকে ঘিরে আর্থিক অনিয়মের অভিযোগ নতুন করে সামনে আসে। পরে কলকাতা হাইকোর্ট এই দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেয়। তদন্তের সূত্র ধরেই একাধিক নাম উঠে আসে, সেখানে আখতার আলির অভিযোগকে সামনে রেখে গ্রেপ্তারও হন সন্দীপ ঘোষ(Akhtar Ali surrender)। যদিও আপাতত তিনি জামিনে মুক্ত। বর্তমানে এই মামলার তদন্ত প্রক্রিয়া চলমান থাকায়, ভবিষ্যতে আরও নতুন তথ্য সামনে আসতে পারে বলেই মনে করছেন তদন্তকারীরা।
