Bikash Bhavan Abhijan
Bengal Liberty Desk :
চাই না হাজার টাকার ভিক্ষা। চাই সম্মান। চাই অধিকার। চাই সঠিক বেতন। চাই স্থায়ীত্ব। মঙ্গলবার একগুচ্ছ দাবি নিয়ে বিকাশ ভবন অভিযান করলেন প্যারা টিচাররা(Bikash Bhavan Abhijan)।
তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে তাঁরা বঞ্চনার শিকার। ন্যূনতম সংসার চালানোর মতো বেতনটুকুও তাঁরা পান না। অথচ স্কুলের অন্যান্য স্থায়ী শিক্ষক শিক্ষিকাদের তুলনায় অনেক বেশি পরিশ্রম করেন প্যারা টিচাররা। কিন্তু মাসের শেষে মাধ্যমিকস্তরে ভাতা পান মাত্র ১১ হাজার টাকা এবং উচ্চ মাধ্যমিক স্তরে পান ১৩ হাজার। এই টাকায় কি এই দুর্মূল্যের বাজারে সংসার চলে? সেই প্রশ্নই আজ করছেন প্যারা টিচাররা।

শিক্ষামন্ত্রীর ‘শরীর খারাপ’-এর অজুহাত (Bikash Bhavan Abhijan)
মঙ্গলবার প্যারা টিচাররা(Bikash Bhavan Abhijan) সল্টলেক পিএনবি মোড় থেকে মিছিল করে যান বিকাশ ভবন। সেখানে শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে চান। কিন্তু খুব স্বাভাবিক ছন্দেই শিক্ষামন্ত্রী তাঁদের সঙ্গে দেখা করেন না। শিক্ষামন্ত্রীর নাকি শরীর খারাপ।
প্যারা টিচারদের ক্ষোভ (Bikash Bhavan Abhijan)
এমতাবস্থায় প্যারা টিচারদের(Bikash Bhavan Abhijan) দাবি একটাই, অতিরিক্ত পরিশ্রম করে সংসার চালাই। কিন্তু পরিশ্রমের উপযুক্ত বেতন পাই না। তাতে কোনও সমস্যা নেই। কিন্তু মুখ্যমন্ত্রী এই হাজার টাকার ভাতা দিয়ে কি প্রমাণ করতে চাইছেন? এই ভিক্ষা আমাদের চাই না। আজ একটাই দাবি সরকারের কাছে হাজার টাকার ভিক্ষা শ্রী অবিলম্বে প্রত্যাহার করতে হবে। সরকারিভাবে প্রত্যাহার করেছে তা লিখিত আকারে জানাতে হবে।
প্যারা টিচারদের একাংশ এও বলেন, ‘স্কুল ছুট রোধে বাংলা প্রাইজ পেয়েছে। যা মুখ্যমন্ত্রী নিয়েছেন। আমাদের জন্যই তো বাংলা স্কুল ছুটদের ফিরিয়ে আনার ক্ষেত্রে রেকর্ড করতে পারল। কিন্তু তা সত্ত্বেও আমাদের জায়গা কোথায়? বেতন কোথায়? আমরাই বঞ্চিত?’

