Mobile phone explosion in hospital
Bengal Liberty, কোলকাতা:
মঙ্গলবার সকালে বীরভূমের সিউড়ি সদর হাসপাতালে হঠাৎই আতঙ্ক ছড়ায় শিশু বিভাগে(Mobile phone explosion in hospital)। জানা যাচ্ছে হাসপাতালের ভিতরে মোবাইল ফোন থেকে আচমকা বিস্ফোরণ হওয়ায় রোগীর পরিবার ও হাসপাতাল কর্মীদের মধ্যে আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়। যদিও স্বস্তির বিষয়, এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
ঘটনার সময় কী হয়েছিল?
হাসপাতাল সূত্রে প্রাথমিকভাবে জানা যাচ্ছে, শিশু বিভাগে ভর্তি থাকা এক শিশুর অভিভাবক মোবাইল ফোন চার্জে বসিয়েছিলেন। চার্জ সম্পূর্ণ হওয়ার পরে ফোনটি বেডের উপর রাখা হয়েছিল বলে জানা যায়(Mobile phone explosion in hospital)। কিছুক্ষণের মধ্যেই ফোনটি আচমকা বিস্ফোরিত হয় এবং সেখান থেকে ধোঁয়া বের হতে শুরু করে। তারপরই
বিস্ফোরণের শব্দে ওয়ার্ডে থাকা অন্যান্য রোগীর পরিবার আতঙ্কিত হয়ে পড়েন এবং শিশুদের নিয়ে দ্রুত বাইরে বেরিয়ে যাওয়ার চেষ্টা শুরু করেন তারা। কিন্তু সেই সময় শিশু বিভাগের মূল গেট বাইরে থেকে বন্ধ থাকায় পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে বলে জানা গেছে।

ওয়ার্ডের গেট বন্ধ থাকায় আতঙ্ক বাড়ে
ঘটনার সময় ওয়ার্ডের প্রধান গেট তালাবন্ধ থাকায় উপস্থিত কেউই দ্রুত বাইরে যেতে পারছিলেন না। পরে কর্তব্যরত নার্সরা গেট খুলে দিলে অভিভাবকরা শিশুদের নিয়ে নিরাপদ স্থানে যান(Mobile phone explosion in hospital)। পরবর্তীতে হাসপাতালের নিরাপত্তাকর্মীরা বিস্ফোরিত মোবাইলটি উদ্ধার করে নিরাপদ জায়গায় সরিয়ে দেন। এবং পরিস্থিতি স্বাভাবিক হলে রোগীদের আবার ওয়ার্ডে ফিরিয়ে আনা হয়।
হুমায়ূন কবীরকে হত্যার জন্য সুপারি কিলার ভাড়া করা হয়েছে। ডার্ক ওয়েবের মধ্যমে হয়েছে চুক্তি। কেন্দ্রীয় IB-র রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য। #BengalLiberty#humayunkabir#jantaunnayanparty#darkweb pic.twitter.com/Gp332lbI5N
— Bengal Liberty (@bengalliberty1) February 10, 2026
হাসপাতাল কর্তৃপক্ষ কী বলছে?
হাসপাতাল সূত্রে জানানো যাচ্ছে, ওয়ার্ডের ভিতরে মোবাইল ব্যবহার বা চার্জ দেওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম রয়েছে। সেই নিয়ম না মানার ফলেই এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

তদন্তের দিকে নজর
এই ঘটনার পরে হাসপাতাল প্রশাসন নিরাপত্তা ব্যবস্থা ও নিয়ম মানা হচ্ছে কি না তা খতিয়ে দেখছে। এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনা এড়াতে আরও কড়া নজরদারি চালানো হতে পারে বলে ইঙ্গিত মিলেছে(Mobile phone explosion in hospital)। হাসপাতালের মতো সংবেদনশীল জায়গায় নিরাপত্তা ও নিয়ম মানা কতটা জরুরি, এই ঘটনা ফের তা মনে করিয়ে দিল। মোবাইল ব্যবহারে অসতর্কতা যে বড় বিপদের কারণ হতে পারে, তা নিয়েও নতুন করে প্রশ্ন উঠছে।
