Suvendu Adhikari
Bengal Liberty
শনিবার বিধানসভা অধিবেশনের একেবারে শেষে(Suvendu Adhikari) একাধিক গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও সংসদীয় সংস্কারের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। বিধানসভার কার্যপ্রণালী আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং কার্যকর করতে একগুচ্ছ নির্দেশ দেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, আগামী অধিবেশন থেকে প্রতি বুধবার স্বরাষ্ট্র দফতর সংক্রান্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হবে এবং সেই সমস্ত প্রশ্নের উত্তর তিনি নিজেই দেবেন।

নির্দিষ্ট কক্ষে মন্ত্রীদের বসার সময়সূচি জানানোর নির্দেশ(Suvendu Adhikari)
পাশাপাশি তিনি নির্দেশ দেন, অধিবেশন চলাকালীন অন্তত সাতজন মন্ত্রীর উপস্থিতি বাধ্যতামূলক করতে হবে। যদি নির্ধারিত সংখ্যক মন্ত্রী উপস্থিত না থাকেন, তবে সেদিনের মতো বিধানসভা মুলতবি করার বিষয়টি বিবেচনা করার জন্য তিনি অধ্যক্ষের কাছে অনুরোধ জানান। বিধায়কদের উপস্থিতি নিয়েও কড়া অবস্থান নেন মুখ্যমন্ত্রী। বিধানসভার একটি ওয়েবসাইটে প্রতিটি বিধায়কের উপস্থিতি এবং তাঁদের সার্বিক কাজের খতিয়ান (‘পারফরম্যান্স অব দ্য এমএলএ’) প্রকাশ করার ব্যবস্থা করার জন্য তিনি অধ্যক্ষকে অনুরোধ জানান। তাঁর মতে, এর ফলে জনগণের কাছে জনপ্রতিনিধিদের কাজের একটি স্বচ্ছ ও সঠিক মূল্যায়ন সম্ভব হবে।


এছাড়াও, মন্ত্রীদের জন্য বিধানসভায় যে নির্দিষ্ট কক্ষ বরাদ্দ রয়েছে, সেখানে কোন দিন কোন সময়ে সংশ্লিষ্ট মন্ত্রী উপস্থিত থাকবেন, তা আগাম জানানোর নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। আগামী অধিবেশন থেকেই এই ব্যবস্থা কার্যকর করার কথা জানান তিনি। এর ফলে বিধায়কদের পক্ষে বিভিন্ন দফতরের মন্ত্রীদের সঙ্গে প্রয়োজনীয় আলোচনা ও সহজে যোগাযোগ করা অনেক সুবিধাজনক হবে বলে মনে করা হচ্ছে।

