Sreelekha Mitra
Bengal Liberty
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিকৃত ছবি সমাজমাধ্যমে(Sreelekha Mitra) পোস্ট করার অভিযোগে অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে ঘিরে রাজনৈতিক বিতর্ক তীব্র উঠেছে। এই ঘটনায় রবিবার কলকাতার একাধিক থানায় পৃথক এফআইআর (FIR) দায়ের করা হয়েছে।

সোনারপুর, বারুইপুর, আনন্দপুর ও বরানগর থানায় লিখিত অভিযোগ দায়ের(Sreelekha Mitra)
রবিবার সকালে বিজেপি নেত্রী কেয়া ঘোষ আনন্দপুর থানায় প্রথম অভিযোগটি জানান। এরপর সোনারপুর, বারুইপুর এবং বরানগর থানাতেও পৃথকভাবে এফআইআর জমা পড়ে। অভিযোগকারীদের দাবি, দেশের প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বিকৃত ছবি পোস্ট ও কুরুচিকর মন্তব্য করা শুধু চরম অসম্মানজনকই নয়, বরং জনমনে বিভ্রান্তি ছড়ানোরও এক অপচেষ্টা।
বিজেপি নেত্রী কেয়া ঘোষ বলেন(Sreelekha Mitra)
“দীর্ঘদিন ধরেই কিছু ব্যক্তি সমাজমাধ্যমে বিতর্কিত ও উসকানিমূলক পোস্ট করে প্রচারের আলোয় আসার চেষ্টা করছেন।” এ ধরনের ঘটনার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থার দাবি জানিয়ে তিনি আরও বলেন, আইন তার নিজস্ব গতিতেই চলবে। প্রসঙ্গত, এর আগেও বারুইপুরের বহুল আলোচিত এক ঘটনাকে কেন্দ্র করে সমাজমাধ্যমে উসকানিমূলক পোস্ট করার অভিযোগে শ্রীলেখার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছিল। সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই নতুন এই অভিযোগ সামনে আসায় রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে।


