Ritabrata Banerjee
Bengal Liberty
উলুবেড়িয়ার বিধায়ক কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধানসভায় পেশ হওয়া সিএজি (Ritabrata Banerjee) রিপোর্ট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুললেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, আমফান-পরবর্তী ত্রাণ বণ্টনে গুরুতর অনিয়মের ইঙ্গিত রয়েছে ওই রিপোর্টে।

বিরোধী দলনেতার বক্তব্য, আমফানের ক্ষয়ক্ষতি মোকাবিলায় রাজ্য সরকার NDRF-এর কাছে ৩৫ হাজার কোটি টাকা চেয়েছিল। তা ছাড়া SDRF-এর তরফ থেকেও সাহায্য বরাদ্দ করা হয়েছিল। এখানেই প্রশ্ন উঠছে—এত টাকা চাওয়ার পিছনে কি নিজেদের স্বার্থসিদ্ধি করার চেষ্টা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়?

কেন্দ্রের বরাদ্দের টাকা নিয়ে উঠল নতুন প্রশ্ন Ritabrata Banerjee
অন্যদিকে কেন্দ্র থেকে ৫ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে কেন্দ্রের তরফে ২০ হাজার টাকা করে দেওয়ার কথা থাকলেও, রিপোর্ট অনুযায়ী বহু ক্ষেত্রে মাত্র ৫ হাজার টাকা করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

এই প্রসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, কার নির্দেশে কেন্দ্রের বরাদ্দের অর্থ কমিয়ে উপভোক্তাদের হাতে তুলে দেওয়া হয়েছে? একই সঙ্গে দেবরাজ, সুমিত ও পুষ্পার নাম উল্লেখ করে পরোক্ষে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন বিরোধী দলনেতা। তাঁর অভিযোগ, ওই অর্থের অপব্যবহার হয়েছে এবং সেই টাকা চার্টার্ড বিমানে যাতায়াতের মতো কাজে ব্যবহার করা হয়েছে। রবিবার উলুবেড়িয়ার এই কার্যালয়ে উপস্থিত ছিলেন স্থানীয় একাধিক বিজেপি নেতৃত্ব।

