Tea Garden Worker
Bengal Liberty
দীর্ঘদিনের ইপিএফ ও শ্রমিকদের মজুরি বকেয়ার অভিযোগে দার্জিলিংয়ের লংভিউ চা বাগানের মালিক গোবিন্দ গর্গকে শনিবার সল্টলেক থেকে গ্রেফতার করে সুকনা থানার পুলিশ (Tea Garden Worker)। ইপিএফও-র তথ্য অনুযায়ী, ২০১৩ থেকে ২০২২ সালের মধ্যে বাগানের প্রায় ৭ কোটি ৩০ লক্ষ ৬৭ হাজার ৪১৩ টাকা ইপিএফ বকেয়া রয়েছে।

রবিবার তাঁকে কার্শিয়াং আদালতে তোলা হলে জামিনের আবেদন খারিজ করে ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত। এদিকে, শ্রমিকদের দাবির সমাধানে সোমবার প্রশাসনের বৈঠক ডাকা হয়েছে। একইসঙ্গে শ্রমিকদের সমর্থনে পদযাত্রা শুরু করেছে হিল প্ল্যানটেশন এমপ্লয়িজ ইউনিয়ন।

