Suvendu Adhikari
Bengal Liberty
বঙ্গোপসাগরে ট্রলারডুবির ঘটনায় নিহত মৎস্যজীবীদের(Suvendu Adhikari) পরিবারের পাশে দাঁড়ানোর কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। মৃতদের পরিবারপিছু ৫ লাখ টাকা আর্থিক সহায়তা, পরিবারের একজন যোগ্য সদস্যকে চাকরি এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথা জানান তিনি।

দিঘা-শঙ্করপুরে বিশেষ উদ্ধার বাহিনী গঠনের কথা জানালেন মুখ্যমন্ত্রী(Suvendu Adhikari)
তিনি জানান, পূর্ব মেদিনীপুর, হাওড়া ও নদিয়া জেলার নিহত মৎস্যজীবীদের পরিবারকে ৫ লাখ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে। পাশাপাশি, প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারের একজন যোগ্য সদস্যকে হোমগার্ড বা সিভিক ভলান্টিয়ার পদে নিয়োগের ব্যবস্থা করা হবে। নিরাপত্তা জোরদার করতে দিঘা-শঙ্করপুর মোহনায় ৫০ সদস্যের একটি বিশেষ কুইক রেসপন্স টিম (QRT) গঠনেরও ঘোষণা করা হয়েছে। এছাড়া, সমুদ্রে থাকা ট্রলারগুলির অবস্থান নির্ভুলভাবে পর্যবেক্ষণ করা এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত উদ্ধারকাজ চালানোর জন্য সব ট্রলারে আধুনিক প্রযুক্তির ট্রান্সপন্ডার ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, “মৎস্যজীবীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং দুর্ঘটনার সময় দ্রুত উদ্ধার ব্যবস্থা গড়ে তোলাই সরকারের অন্যতম অগ্রাধিকার।”


