Weather News
Bengal Liberty
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূলে(Weather News) অবস্থানরত নিম্নচাপটি ধীরে ধীরে শক্তি বাড়াচ্ছে। ভারতীয় আবহাওয়া দফতর (IMD) জানিয়েছে, রবিবার সন্ধ্যা পর্যন্ত এটি ঘণ্টায় প্রায় ৫ কিলোমিটার বেগে উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়েছে এবং সোমবার সকালে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা(Weather News)
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার দুপুরের আগে ক্যানিং ও চাঁদবালির মধ্যবর্তী উপকূল দিয়ে গভীর নিম্নচাপটি স্থলভাগে প্রবেশ করবে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। উপকূলবর্তী এলাকায় দমকা হাওয়া এবং সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনাও রয়েছে।


রবিবার সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে নিম্নচাপটির অবস্থান ছিল সাগরদ্বীপের প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণে, দিঘা থেকে ৮০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, বালেশ্বরের ১৩০ কিলোমিটার পূর্ব-দক্ষিণপূর্বে, ক্যানিংয়ের ১৪০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে এবং চাঁদবালির ১৫০ কিলোমিটার পূর্ব-উত্তরপূর্বে। পরিস্থিতির দিকে নজর রেখে উপকূলবর্তী এলাকার বাসিন্দা ও মৎস্যজীবীদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।

