NEET Paper Leak Protest
Bengal Liberty:
নিট ও প্রশ্নফাঁস বিরোধী আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা এফআইআর প্রত্যাহারের বিষয়ে এখনই কোনো তড়িঘড়ি সিদ্ধান্ত নিচ্ছে না দিল্লি পুলিশ। কেন্দ্রের তরফে মামলা প্রত্যাহারের মৌখিক আশ্বাস মিললেও, আনুষ্ঠানিক লিখিত নির্দেশিকা না আসা পর্যন্ত আইনি প্রক্রিয়ায় কোনো পরিবর্তন আনা হবে না বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।

দফতর থেকে নির্দেশিকা না আসা পর্যন্ত মিলবে না স্বস্তি
Neet Paper Leak

গত ২০ জুলাই সংসদ অভিযানকে কেন্দ্র করে সংঘর্ষ, সরকারি সম্পত্তি ভাঙচুর এবং আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নয়াদিল্লির বিভিন্ন থানায় মোট ১৫টি এফআইআর দায়ের করা হয়। এর মধ্যে কয়েকটি মামলায় ‘হত্যার চেষ্টা’-র মতো গুরুতর ধারাও যুক্ত রয়েছে।
দিল্লি পুলিশের বক্তব্য, কেন্দ্রের আনুষ্ঠানিক নির্দেশ না পাওয়া পর্যন্ত প্রতিটি মামলার তদন্ত, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা এবং অন্যান্য প্রমাণ সংগ্রহের কাজ নিয়মমাফিক চলবে।
Neet Paper Leak
সূত্র মারফত জানা গেছে, আগামী মঙ্গলবারের মধ্যে কেন্দ্রের পক্ষ থেকে লিখিত নির্দেশিকা জারি হতে পারে। সেই নির্দেশ হাতে পাওয়ার পর আইন মেনে এফআইআর প্রত্যাহার বা পরবর্তী পদক্ষেপ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুনঃ

