Weather Update
Weather Update

Weather Update: নিম্নচাপের জেরে ভারী বৃষ্টির পূর্বাভাস, মৎস্যজীবীদের জন্য সতর্কতা

Bengal Liberty: বঙ্গোপসাগরের উত্তর-পশ্চিম অংশ এবং সংলগ্ন ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলে তৈরি হওয়া নিম্নচাপের জেরে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এর প্রভাবে উপকূলের জেলাগুলিতে ঝড়বৃষ্টি ও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Advertisement
Advertisement

কোথায় কেমন বৃষ্টি? (Weather Update)

আলিপুর আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী, আগামী ২৭ জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি (৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত) হতে পারে। বিশেষ করে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনার মতো জেলাগুলিতে বৃষ্টির প্রভাব বেশি থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।

Advertisement
Advertisement

মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা (Weather Update)

আবহাওয়া খারাপ থাকায় এবং সমুদ্রের উপকূলবর্তী এলাকায় ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা থাকায় আগামী ২৭ জুলাই পর্যন্ত মৎস্যজীবীদের গভীর সমুদ্রে বা পশ্চিমবঙ্গ উপকূল সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে যেতে নিষেধ করা হয়েছে।

আরও পড়ুনঃ তরুণ প্রজন্মকে নিয়ে বড় প্রশ্ন তুললেন ডেরেক ও’ব্রায়েন

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury