Weather Alert
Weather Alert

পুজোর মুখে বৃষ্টির ভ্রুকুটি! রবিবার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা আছে?

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, নদিয়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা এবং হাওড়ায় বৃষ্টি হতে পারে। ফলে দিনের বিভিন্ন সময়ে আকাশ মেঘলা থাকার পাশাপাশি কোথাও কোথাও বৃষ্টির আশঙ্কা রয়েছে।

তবে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় আপাতত ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। মূলত শুষ্ক আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা থাকলেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পুজোর কেনাকাটা কিংবা অন্যান্য কাজে বাইরে বেরোলে সতর্ক থাকা প্রয়োজন।

Weather Alert
Rainy Weather Alert

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও রবিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর-উত্তরবঙ্গের আটটি জেলাতেই বৃষ্টি হতে পারে।

জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকায় আবহাওয়ার পরিবর্তনের দিকে নজর রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। সব মিলিয়ে, দেবীপক্ষের শুরুতে রাজ্যের সর্বত্র একরকম আবহাওয়া থাকবে না। কলকাতা ও সংলগ্ন এলাকায় ভারী বৃষ্টির আশঙ্কা না থাকলেও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা এবং উত্তরবঙ্গের সমস্ত জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকছে।

Deepshika Mondal
দীপশিখা মণ্ডল

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে ২০২৩ সালে সাংবাদিকতা জগতে প্রবেশ। ETV ভারত, এক্সপ্রেস নিউজ ঘুরে এখন বেঙ্গল লিবার্টি-তে। বিনোদন, দেশ দুনিয়ার খবরের প্রতি আগ্রহ রয়েছে। ঝোঁক বেশি রাজ্য এবং জেলার খবরে। ফটোগ্রাফিতেও সময় কাটে। অসময়ের সঙ্গী বই আর সিনেমা। নেশার বস্তু কফি, প্রকৃতি আর কবিতা।