Bengal Liberty
বৃষ্টির দাপটে ফের ভিজতে চলেছে গোটা বাংলা (Weather Update)। উত্তরবঙ্গের পাহাড় থেকে দক্ষিণবঙ্গের উপকূল – বিস্তীর্ণ এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। নিম্নচাপের প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির তীব্রতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ এবং কলকাতা সহ একাধিক জেলার আজকের আবহাওয়ার কেমন থাকে।

উত্তরবঙ্গ Weather Update
আজ উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার-সহ একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকায় কুয়াশা ও দৃশ্যমানতা কমতে পারে। নদী-সংলগ্ন এলাকায় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

দক্ষিণবঙ্গ
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা-সহ কয়েকটি জেলায় কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিও হতে পারে। দমকা হাওয়া ও জলজমার আশঙ্কা রয়েছে।
আরও খবর

কলকাতা
কলকাতায় সারাদিন আকাশ মেঘলা থাকবে। দফায় দফায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩০°C এবং সর্বনিম্ন ২৫°C-এর কাছাকাছি থাকতে পারে। রাস্তায় জল জমা ও যানজটের সম্ভাবনা থাকায় প্রয়োজন ছাড়া বাইরে বের হলে ছাতা বা রেইনকোট সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।
আগামী ২৪ ঘণ্টাতেও উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির দাপট অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির জেরে জলজমা, যান চলাচলে বিঘ্ন এবং সতর্কতা জারি থাকতে পারে।


