TMC Scam
TMC Scam

Assam STF Arrests: আইএসআই-যোগের অভিযোগে অসমে গ্রেফতার ৩

Bengal Liberty: দেশজুড়ে বড়সড় নাশকতার ছক বানচাল করল অসম পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। গোপন সূত্রে খবর পেয়ে গত ২৪ জুলাই ধুবুড়ি, চিরাং এবং বরপেটা জেলায় একযোগে অভিযান চালিয়ে পাকিস্তান-যুক্ত একটি স্লিপার সেল নেটওয়ার্কের তিন সন্দেহভাজন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

ধৃতদের পরিচয় (Assam STF Arrests)

ধৃতদের নাম আকরামুল ইসলাম (ধুবুড়ি), আমিনুর রহমান (চিরাং) এবং আব্দুল হোসেন (বরপেটা)।

Advertisement
Advertisement

অভিযোগ ও জালের বিস্তার (Assam STF Arrests)

তদন্তকারী অফিসারদের দাবি, পাকিস্তানভিত্তিক ‘শাহজাদ ভাট্টি নেটওয়ার্ক’ (এসবিএন)-এর সঙ্গে যুক্ত রয়েছে এরা। ইন্টার-সারভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই)-এর মদতে এই চক্রটি ভারতে অস্ত্র সংগ্রহ, গুপ্তচরবৃত্তি এবং স্লিপার সেল তৈরির কাজ চালাচ্ছিল। চলতি বছরের মে মাস থেকেই অসমে এই চক্রের গতিবিধি পুলিশের নজরে আসে।

Advertisement
Advertisement

কী উদ্ধার হয়েছে (Assam STF Arrests)

ধৃতদের কাছ থেকে বেশ কয়েকটি মোবাইল ফোন, সিম কার্ড, ব্যাংক পাসবুক, ডেবিট কার্ড এবং অন্যান্য নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছে। এই ঘটনার পিছনে আরও কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুনঃ পদত্যাগের পরেই বায়ো বদলালেন ধর্মেন্দ্র প্রধান

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury