Panchayat Act
Panchayat Act

Panchayat Act : কাটমানি রুখতে পঞ্চায়েত আইনে বদল, প্রধানের ক্ষমতায় লাগাম

Bengal Liberty : পঞ্চায়েতে আর্থিক লেনদেন ও সরকারি প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ রাজ্য সরকারের (Panchayat Act)। পঞ্চায়েত প্রধানদের আর্থিক ক্ষমতায় লাগাম টেনে পঞ্চায়েত আইন সংশোধনের বিল বিধানসভায় পেশ করা হয়েছে। নতুন ব্যবস্থায় প্রকল্পের বিলে সই করবেন পঞ্চায়েত সেক্রেটারি, আর প্রধান থাকবেন অনুমোদনের ভূমিকায়। সরকারের দাবি, কাটমানি, দুর্নীতি ও অর্থ আত্মসাৎ রুখে সরকারি প্রকল্পের সুবিধা দ্রুত সাধারণ মানুষের হাতে পৌঁছে দিতেই এই পরিবর্তন। বিলকে ঘিরে বিধানসভায় তৃণমূলের বিরুদ্ধে তীব্র রাজনৈতিক আক্রমণও শানান মন্ত্রীরা (Panchayat Act)।

Panchayat Act
Panchayat Act

বিল নিয়ে দিলীপ ঘোষের সাফ বার্তা (Panchayat Act)

পঞ্চায়েত আইন সংশোধনী বিলের পক্ষে বক্তব্য রাখতে গিয়ে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, সংবিধান অনুযায়ী প্রধানের ক্ষমতা কেড়ে নেওয়া হচ্ছে না। তবে আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতে বিলে সই করবেন পঞ্চায়েত সেক্রেটারি। প্রধান শুধু অনুমোদন দেবেন। তাঁর কথায়, “সংবিধানের অধিকার ছিনিয়ে নেওয়া হয়নি। কাটমানি খাওয়ার অধিকার ছিনিয়ে নিচ্ছি।” মন্ত্রী দাবি করেন, অতীতে ১০০ দিনের কাজ-সহ একাধিক প্রকল্পে দুর্নীতি, কাটমানি ও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। তাই এবার থেকে সরকারি প্রকল্পের টাকা সরাসরি প্রশাসনিক প্রক্রিয়ায় ছাড় করা হবে। অন্নপূর্ণা যোজনা, আয়ুষ্মান, জি রাম জি-সহ বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের অর্থ বণ্টনেও এই নতুন ব্যবস্থা কার্যকর হবে। তাঁর দাবি, এতে গরিব মানুষের প্রাপ্য টাকা দ্রুত তাঁদের হাতে পৌঁছবে।

Advertisement
Advertisement

তৃণমূলকে নিশানা (Panchayat Act)

বিল নিয়ে আলোচনায় অংশ নিয়ে মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় তৃণমূলকে তীব্র আক্রমণ করেন। তাঁর অভিযোগ, গত ১৫ বছরে অংশগ্রহণমূলক পঞ্চায়েত ব্যবস্থার বদলে “বংশগ্রহণমূলক পঞ্চায়েত” গড়ে উঠেছিল। তাঁর দাবি, রাজনৈতিক প্রভাব ও দুর্নীতির কারণে পঞ্চায়েত ব্যবস্থা ভেঙে পড়েছিল। তিনি আরও বলেন, “চুরি করে জিতে আসা অনেক প্রধান এখন পঞ্চায়েতে আসছেন না। তাই এই ব্যবস্থার পরিবর্তন প্রয়োজন।” সরকারের মতে, নতুন আইন কার্যকর হলে পঞ্চায়েতে প্রশাসনিক জবাবদিহি বাড়বে, আর্থিক স্বচ্ছতা নিশ্চিত হবে এবং সরকারি প্রকল্পের সুবিধা দ্রুত সাধারণ মানুষের কাছে পৌঁছবে। পাশাপাশি রাজনৈতিক হস্তক্ষেপ কমিয়ে উন্নয়নমূলক কাজের গতি বাড়ানোই এই সংশোধনের মূল লক্ষ্য।

Advertisement
Advertisement

আরও পড়ুন :

https://bengalliberty.com/2026/07/25/swapan-dasgupta-8/

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury