Swapan Dasgupta
Bengal Liberty : রাজ্যের আয় বাড়াতে নতুন রূপরেখা তুলে ধরলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত (Swapan Dasgupta)। শনিবার বিধানসভায় ক্যাগ রিপোর্ট নিয়ে আলোচনার পাশাপাশি রাজস্ব বৃদ্ধির পরিকল্পনাও ব্যাখ্যা করেন তিনি। তাঁর দাবি, সাধারণ মানুষের উপর করের বাড়তি বোঝা না চাপিয়েই রাজ্যের আয় বাড়ানো হবে। ব্যবসা সম্প্রসারণ, জিএসটি আদায় বৃদ্ধি এবং প্রযুক্তির ব্যবহারই হবে সরকারের মূল লক্ষ্য (Swapan Dasgupta)।

কর নয়, ব্যবসা বাড়িয়েই রাজস্ব বৃদ্ধির পরিকল্পনা (Swapan Dasgupta)
বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে স্বপন দাশগুপ্ত বলেন, সরকার প্রফেশনাল ট্যাক্স বাড়ায়নি। বরং অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে জোর দিয়েছে। তাঁর কথায়, সরকার দ্বৈত করের পথে হাঁটছে না। কারণ তাতে সাধারণ মানুষের উপর অতিরিক্ত চাপ তৈরি হতো। অর্থমন্ত্রী জানান, সরকারি কর্মীর সংখ্যা কমলেও বেসরকারি ও অসংগঠিত ক্ষেত্রে কর্মসংস্থান বাড়ছে। তাই ইনফরমাল সেক্টরকে ধাপে ধাপে সংগঠিত ক্ষেত্রের আওতায় এনে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। তাঁর দাবি, বর্তমান প্রবণতা বজায় থাকলে রাজ্যের রাজস্ব প্রায় ১৮ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।

এছাড়া খনিজ ক্ষেত্রকে নতুন করে রাজস্ব কাঠামোর আওতায় আনা, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, নজরদারি ও পুলিশিং বাড়ানো এবং জিএসটি আদায় আরও শক্তিশালী করার উপর জোর দেন তিনি। অর্থমন্ত্রীর বক্তব্য, ব্যবসা বাড়লে লাভ বাড়বে, আর সেই সঙ্গে স্বাভাবিকভাবেই বাড়বে সরকারের রাজস্বও। আগামী দিনেও মানুষের উপর অতিরিক্ত করের বোঝা না চাপিয়ে অর্থনীতিকে শক্তিশালী করার পথেই এগোবে রাজ্য সরকার।
আরও পড়ুন :
Cag report : বিধানসভায় একসঙ্গে ২৮টি ক্যাগ রিপোর্ট পেশ, বিশেষ অধিবেশনের ইঙ্গিত অর্থমন্ত্রীর

