Rotary District
Rotary District

ডায়ালিসিস মেশিন থেকে জল পরিশোধন ইউনিট! জনকল্যাণে বড় উদ্যোগ রোটারির

Bengal Liberty : কলকাতার ধনধান্য সভাগৃহে অনুষ্ঠিত হল রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২৯১-এর ‘পরিচয়’ অনুষ্ঠান। রবিবার, ১১ অক্টোবর, ২০২৭-২৮ বর্ষের প্রথম আনুষ্ঠানিক ‘মিট অ্যান্ড গ্রিট’-এর আয়োজন করা হয়। সেখানেই আগামী বছরের কর্মপরিকল্পনা ঘোষণা করেন ডিস্ট্রিক্ট গভর্নর রোটারিয়ান পূর্ণেন্দু রায়চৌধুরী।

নতুন বর্ষের মূল লক্ষ্য, আরও বেশি মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা ও বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়া। সেই লক্ষ্যে পশ্চিমবঙ্গের ১২টি জেলা এবং আন্দামানে মোট ১০৮টি ডায়ালিসিস মেশিন বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি, স্থাপন করা হবে ১০৮টি জল পরিশোধন ইউনিট।

এই উদ্যোগের ফলে উপকৃত হবেন বহু মানুষ। বিশেষ করে, কিডনি রোগীদের ডায়ালিসিস পরিষেবা পাওয়ার সুযোগ বাড়বে। অন্যদিকে, বিশুদ্ধ পানীয় জলের সুবিধা পাবেন আরও অনেকে। স্বাস্থ্য পরিষেবা ও জনকল্যাণ—উভয় ক্ষেত্রেই এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২০২৭-২৮ বর্ষের বিভিন্ন রোটারি ক্লাবের সভাপতি, সম্পাদক এবং বিশিষ্ট নেতৃত্ব। আগামী বছরের পরিকল্পনা ও কর্মসূচি নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়। সমাজকল্যাণমূলক কাজকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকারও উঠে আসে অনুষ্ঠানে।

‘পরিচয়’-এর মঞ্চ থেকেই নতুন বর্ষের কর্মপরিকল্পনা স্পষ্ট করল রোটারি ডিস্ট্রিক্ট ৩২৯১। স্বাস্থ্য পরিষেবা ও নিরাপদ পানীয় জলের পরিকাঠামো গড়ে তুলে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোই এই উদ্যোগের মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন আয়োজকেরা।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।