Foreign Funding CJP Protest
Bengal Liberty:
ছাত্র-যুবদের মিছিলে অশান্তির ঘটনাকে কেন্দ্র করে রাজ্য সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছে এপিডিআর (অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অব ডেমোক্রেটিক রাইটস)। সংগঠনের দাবি, মিছিলে পরিকল্পিতভাবে বহিরাগত ঢুকিয়ে অশান্তি সৃষ্টি করা হয়েছিল এবং সেই ঘটনাকেই ‘গুন্ডা দমন আইন’ প্রয়োগের অজুহাত হিসেবে ব্যবহার করছে সরকার।
APDR

এপিডিআরের সহ-সভাপতি রঞ্জিত শূরের অভিযোগ, সাংবাদিকদের উপর হামলা এবং মিছিলে বিশৃঙ্খলা তৈরির পেছনে সরকার বা শাসকদলের মদত ছিল। তাঁর আরও দাবি, পুলিশও জানত কারা গোলমাল করছে, তাই তারা নিষ্ক্রিয় ও সংযত ছিল।

মুখ্যমন্ত্রীকে সংযত থাকার বার্তা
APDR
এপিডিআরের দাবি, সংখ্যালঘু ছাত্র-ছাত্রীদের উল্লেখযোগ্য অংশগ্রহণ দেখে সরকার বিচলিত হয়ে আন্দোলনকারীদের ভয় দেখাতে ‘গুন্ডা দমন আইন’ প্রয়োগ করছে। সংগঠনের অভিযোগ, যাদের বিরুদ্ধে এই আইনে পদক্ষেপের কথা বলা হচ্ছে, তারা সকলেই সংখ্যালঘু সম্প্রদায়ের।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘গুন্ডা দমন আইন’ অসাংবিধানিক কি না, তা বর্তমানে আদালতে বিচারাধীন। এই আইন রাজনৈতিক বিরোধীদের দমনের কাজে ব্যবহার হতে পারে বলে এপিডিআর আগেই আশঙ্কা প্রকাশ করেছিল।
APDR

রাজ্য সরকারের ভূমিকার তীব্র সমালোচনা করে সংগঠনটি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সাম্প্রদায়িক উস্কানির অভিযোগ এনেছে এবং তাঁকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছে।
আরও পড়ুনঃ সাংবাদিক নির্যাতনে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী শুভেন্দু! কড়া শাস্তির আশ্বাস

