Bengal Liberty:
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর রাজধানী দিল্লির রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। উদ্ভূত পরিস্থিতি এবং সরকারের পরবর্তী পদক্ষেপ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এক জরুরি রুদ্ধদ্বার বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সূত্রের খবর, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, দেশজুড়ে ছাত্র অসন্তোষ এবং মন্ত্রিসভার ভবিষ্যৎ রূপরেখা নিয়ে এই বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে।
Narendra Modi

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের নেপথ্যে রয়েছে NEET পরীক্ষার প্রশ্নফাঁস বিতর্ক এবং তা ঘিরে দেশব্যাপী ছড়ানো তীব্র ছাত্র আন্দোলন। বিরোধী দলগুলির লাগাতার আক্রমণ এবং আন্দোলনের মুখে পড়ে সরকারের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হওয়ায়, ক্ষোভ প্রশমন ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই শীর্ষ নেতৃত্ব সক্রিয় হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ।
মন্ত্রিসভার শূন্যপদ পূরণ নাকি ভবিষ্যৎ কৌশল নির্ধারণ—কোন পথে কেন্দ্র?
Narendra Modi

তবে এই বৈঠক ঘিরে আরও একটি গুরুত্বপূর্ণ জল্পনা সামনে এসেছে। গত এক মাসে তিন জন কেন্দ্রীয় মন্ত্রী ইস্তফা দেওয়ায় মন্ত্রিসভায় একাধিক শূন্যপদ তৈরি হয়েছে। শুক্রবারই পদত্যাগ করেছেন কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী রবনীত সিং বিট্টু। বিজেপির শীর্ষ নেতৃত্ব তাঁকে পাঞ্জাবের রাজনীতিতে সক্রিয় ভূমিকা নেওয়ার দায়িত্ব দিয়েছে বলে জানা গেছে। এর আগে, প্রায় এক মাস আগে পদত্যাগ করেন কেন্দ্রীয় মন্ত্রী জর্জ কুরিয়েন—তাঁর রাজ্যসভার মেয়াদ শেষ হওয়ার পর তিনি মন্ত্রিসভা ছাড়েন।
Narendra Modi
এই পরিস্থিতিতে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় শূন্যপদের সংখ্যা আরও বাড়ল। ফলে মোদী-শাহের বৈঠকে সম্ভাব্য মন্ত্রিসভা রদবদল, নতুন মুখ আনা এবং রাজনৈতিক ভারসাম্য রক্ষার কৌশল নিয়েও আলোচনা হয়ে থাকতে পারে বলে গুঞ্জন তুঙ্গে।

যদিও বৈঠক নিয়ে সরকারিভাবে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি, তবে সাম্প্রতিক ঘটনাবলীর প্রেক্ষিতে এই বৈঠককে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক মহল।
আরও পড়ুনঃ ডার্বির রং সবুজ-মেরুন: ডুরান্ড ডার্বিতে মোহনবাগানের জয়, সঙ্গে দুই কোচের লড়াই!

