Dorina Crossing Clash
Dorina Crossing Clash

Dorina Crossing Clash: ডোরিনা ক্রসিংয়ে সংঘর্ষ, ৯ জনকে আটক করল পুলিশ

Bengal Liberty: গতকাল শুক্রবার কলকাতার ডোরিনা ক্রসিংয়ে নিট (NEET) পরীক্ষার প্রতিবাদে আয়োজিত ছাত্র বিক্ষোভ ও সংঘাতের ঘটনায় কড়া পদক্ষেপ নিল পুলিশ। ওই গণ্ডগোলের ঘটনায় ইতিমধ্যেই ৯ জনকে চিহ্নিত করে আটক করা হয়েছে এবং তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Advertisement
Advertisement

কী ঘটেছিল? (Dorina Crossing Clash)

গত কাল দুপুরে বিনা অনুমতিতে ডোরিনা ক্রসিং অবরোধ করে বিভিন্ন বাম ছাত্র ও যুব সংগঠনের একটি বড় জমায়েত। অভিযোগ, সেখান থেকে উস্কানিমূলক বক্তব্যের জেরে ভিড় উগ্র হয়ে ওঠে এবং পুলিশ, সাংবাদিক ও পথচারীদের লক্ষ্য করে ইট, জলের বোতল ও জুতো ছোঁড়া হয়। এর ফলে বেশ কয়েকজন পুলিশকর্মী ও সাংবাদিক আহত হন।

Advertisement
Advertisement

পুলিশের কড়া পদক্ষেপ (Dorina Crossing Clash)

এই ঘটনায় হেয়ার স্ট্রিট থানায় স্বতঃপ্রণোদিত মামলাসহ মোট ছয়টি এফআইআর রুজু করা হয়েছে। সিসিটিভি ফুটেজ ও ভিডিও দেখে অভিযুক্তদের চিহ্নিত করে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ চালাচ্ছে কলকাতা পুলিশ। এছাড়া এই সংঘর্ষের ঘটনায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আহত সাংবাদিকদের এসএসকেএম (SSKM) হাসপাতালে দেখতে যান এবং ঘটনার নিন্দা জানান।

আরও পড়ুনঃ আইএসআই-যোগের অভিযোগে অসমে গ্রেফতার ৩

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury