Suvendu Adhikari
Suvendu Adhikari

Suvendu Adhikari: সাংবাদিক নির্যাতনে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী শুভেন্দু! কড়া শাস্তির আশ্বাস

Bengal Liberty

ধর্মতলা চত্বরে আন্দোলন চলাকালীন সংবাদমাধ্যমের ওপর হামলার ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে (Suvendu Adhikari)। শনিবার বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই ঘটনার তীব্র নিন্দা জানান এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। তিনি জানান, হামলায় আহত প্রতিটি সাংবাদিকের নাম তাঁর কাছে রয়েছে এবং তাঁদের চিকিৎসার বিষয়টি সরকার সরাসরি তদারকি করছে।

আহত সাংবাদিকদের পাশে সরকার
আহত সাংবাদিকদের পাশে সরকার

উল্লেখ্য, শুক্রবার ‘ককরোচ জনতা পার্টি’ ও বাম সমর্থকদের আন্দোলন চলাকালীন দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকরা আক্রমণের শিকার হন বলে অভিযোগ। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আহত হন বেশ কয়েকজন সংবাদকর্মী। তাঁদের মধ্যে কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় এসএসকেএম (SSKM) হাসপাতালে ভর্তি করা হয় এবং বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।

Suvendu Adhikari
Suvendu Adhikari

হামলার ঘটনায় কড়া বার্তা

বিধানসভায় বক্তব্য রাখার সময় মুখ্যমন্ত্রী আহত সাংবাদিকদের নাম উল্লেখ করেন। প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ‘আর প্লাস’-এর সাংবাদিক রিক পুরকায়স্থ ও কৃষ্ণেন্দু মজুমদার এবং ‘টিভি৯’-এর সুমন মহাপাত্র ও দীপঙ্কর দাশগুপ্ত। অন্যদিকে, ‘এই সময়’-এর শিলাদিত্য কর এখনও এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন। পাশাপাশি ‘টিভি৯’-এর মাখন চন্দ্র পাত্র কেবিন ব্লকের পঞ্চম তলার ৪ নম্বর বেডে ভর্তি রয়েছেন। ঘটনার পর আহত সাংবাদিকদের সঙ্গে দেখা করেন বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জী। তিনি তাঁদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং এই হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন।

Journalist Harassment
Journalist Harassment

ধর্মতলার এই ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিক মহলসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের মধ্যে তীব্র প্রতিবাদের ঝড় উঠেছে। সংবাদমাধ্যমের প্রতিনিধিদের নিরাপত্তা সুনিশ্চিত করা এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। মুখ্যমন্ত্রীও স্পষ্ট বার্তা দিয়ে বলেছেন, “গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের ওপর আঘাত কোনোভাবেই সহ্য করা হবে না। ঘটনার সাথে যুক্ত অপরাধীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে।”

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury