বাবা বনাম ছেলে
Bengal Liberty: ছেলের (Jiban Krishna Saha) জেল চাইছেন বাবা। গতকাল শিক্ষা দুর্নীতির অভিযোগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতার হয়েছেন তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না-কাটতেই এবার বিস্ফোরক ধৃত বিধায়কের বাবা বিশ্বনাথ সাহা।

বাবার অভিযোগ (Jiban Krishna Saha)
বিশ্বনাথবাবু সংবাদ মাধ্যমকে জানাচ্ছেন, ছেলের সঙ্গে তাঁর সম্পর্ক ভালো নয়। জেল থেকে জামিন পেয়ে বেরিয়ে আসার পর জীবনকৃষ্ণ বিশ্বনাথবাবুকে বাড়িতে ঢুকতে দেননি। এখানেই শেষ নয়, বিধায়ক হওয়ার পর জীবন বেআইনিভাবে সম্পত্তি বৃদ্ধি করতে শুরু করে। বিষয়টা জেলা নেতৃত্বকে জানানো সত্ত্বেও কোনও লাভ হয়নি।
পিসি মায়া সাহার বাড়িতে ED হানার পক্ষেও সওয়াল করেছেন বিশ্বনাথ সাহা। তাঁর কথায়, ওঁর বাড়িতেও তল্লাশি হওয়ার প্রয়োজন রয়েছে। আগে একটি মিষ্টির দোকান চালাত। কিচ্ছু ছিল না। জীবনের বিধায়ক হওয়ার পর অনেক টাকা করে ফেলেছে পিসি-ভাইপো।
প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় ২০২৩ সালে CBI গ্রেফতার করেছিল জীবনকৃষ্ণ সাহাকে। টানা ১ বছর ১ মাস জেলে খাটার পর চলতি বছরের এপ্রিল মাসে জামিনে মুক্তি পান তিনি। এবার ED গ্রেফতার করার পর জীবনের বাবার এমন মন্তব্য নানা প্রশ্ন তুলে ধরল। বলা বহুল্য, জীবন যে অসৎ পদ্ধতি অবলম্বন করে বিপুল সম্পত্তির মালিক হয়ে উঠছিলেন, তাও কার্যত স্পষ্ট হয়ে গেল বিশ্বনাথবাবুর কথাতে।
