বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর
Bengal Liberty: জীবনের টাকা কোথায় গেল, তার হদিশ পেতে তদন্ত শুরু করেছে ED। এই আবহে ঘটনার নতুন মোড় নিল শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সাংবাদিক সম্মেলন। যেখান থেকে তিনি সম্প্রতি ক্যামাকস্ট্রিটে হয়ে যাওয়া বৈঠকের একটি আলোকচিত্র তুলে ধরেছেন। এবং, অভিযোগের সুরে বলেছেন, ‘এটা ১২ আগস্টের ছবি। কাঁচা ছবি। টাকা তুলেছে। আসল টাকা কোথায় গিয়েছে, এই ছবি তা স্পষ্ট বলে দিচ্ছে। বকেয়া ছিল জীবনের কাছে। হিসেব নেওয়া জন্যই ডাকা হয়েছিল তাকে।’

কালীঘাট না-কি ক্যামাকস্ট্রিট? জীবনের টাকা গেল কোথায়? Suvendu Adhikari
জানা যাচ্ছে, এই ছবি ED-র কাছেও আছে। যার প্রেক্ষিতে জীবনকে জিজ্ঞাসাও করা হচ্ছে। এই পরিস্থিতিতে বিরোধীদল নেতা শুভেন্দু অধিকারী শাসক দলের প্রতি ক্ষোভ উগড়ে দিয়ে বলেন,‘‘পুরো তৃণমূলটাই চোর। জীবনকৃষ্ণ টাকা তুলে সেটা ভাইপোর হাতে দিয়েছে। রাজ্যে ভাইপোর হাজারও কালেক্টর রয়েছে। জীবন তো কাটমানি পেয়েছে মাত্র। আসল চোর তো মুখ্যমন্ত্রী! রাজ্যেব্যবস্থা পুরোটাই দুর্নীতিতে ভরে গিয়েছে। ভাইপোর কাছে টাকা গিয়েছে। সুজয় ভদ্র ভাইপোর নাম উচ্চারণ করেছিল। টাকা কালীঘাটেও পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল। হিমশৈলের চূড়া মাত্র। মমতা সব থেকে বড় বেনিফিশিয়ারি।’’
