রয়টার্স
Bengal Liberty: সাংবাদিকতার নৈতিকতাকে শিকেয় তুলে দিয়েছে সংস্থা (Reuters)। সেই কারণেই সংস্থার বিরুদ্ধে তীব্র ক্ষোভ সাংবাদিকের। প্রতিবাদ জানিয়ে করলেন পদত্যাগ। দু’বার ভাবলেনও না বিশ্বের অন্যতম নামজাদা সংবাদ সংস্থা রইটার্স- এর চাকরি ছাড়তে। তাঁর এই পদক্ষেপে অবাক সাংবাদিক জগৎ। অনেকেই তাঁকে সমর্থন করেছে।

পদত্যাগের সিদ্ধান্ত কেন?
পদত্যাগ করার সময় সাংবাদিক চাকরি ছাড়ার কারণ দেখিয়ে ফেসবুকে পোস্ট করেছেন। ওই সাংবাদিককের অভিযোগ, সংশ্লিষ্ট সংবাদ সংস্থাটি গাজায় ২৪৫ জন সাংবাদিকের নিহত হওয়ার ঘটনাকে সঠিক বলে প্রমাণ করার চেষ্টা চালিয়েছে। যার জেরে এই পদত্যাগের সিদ্ধান্ত।
প্রতিবাদী সাংবাদিক আরও লিখছেন, গাজায় যখন পুলিৎজার পুরুস্কার প্রাপ্ত আনাস আল-শরীফ-সহ আল-জাজিরার পুরো টিমকে হত্যা করা হ’ল, তখন রয়টার্স ইসরায়েলের ভিত্তিহীন দাবিকে মান্যতা দিয়েছে। আল-শরীফের নামে মিথ্যা সম্প্রচার করেছে। ঘটনার সময় ইসরায়েল তরফে দাবি করা হয়েছিল যে— আনাস আল-শরীফ হামাসের সদস্য। যা সম্পূর্ণ মিথ্যে। এই ধরনের সাংবাদিকতাকে পদত্যাগী সাংবাদিক উদ্দেশ্যমূলক পশ্চিমা প্রচার হিসাবে তুলে ধরেছেন। এবং, এর জন্য দায়ী পশ্চিমা সংবাদ মাধ্যম।
সাংবাদিকতায় পশ্চিমা প্রপাগান্ডা ছড়িয়ে দিতে ‘BIG 4’ থিওরির ষড়যন্ত্র সম্পর্কে আমরা ওয়াকিবহাল। ফলে, সেই চক্রান্ত যে এখনও অব্যাহত, তার প্রমাণ দিলেন রয়টার্সের পদত্যাগী সাংবাদিকতা।
