Sonam Wangchuk
Bengal Liberty : ২৬ দিনের টানা অনশন প্রত্যাহার করলেন সমাজকর্মী সোনম ওয়াংচুক (Sonam Wangchuk)। কেন্দ্রের কাছ থেকে তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ে লিখিত আশ্বাস পাওয়ার পর বৃহস্পতিবার গভীর রাতে অনশন প্রত্যাহারের সিদ্ধান্ত নেন তিনি। শুক্রবার সকালে সমাজমাধ্যমে প্রকাশিত একটি ভিডিয়োবার্তায় সেই প্রতিশ্রুতিগুলির বিস্তারিত তুলে ধরেন ওয়াংচুক। অন্যদিকে, নিট প্রশ্নফাঁস কাণ্ডে দ্রুত কড়া পদক্ষেপের আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রীও তাঁর অনশন ভাঙার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন (Sonam Wangchuk)।

তিন লিখিত আশ্বাসেই শেষ ২৬ দিনের অনশন (Sonam Wangchuk)
শুক্রবার সকালে সমাজমাধ্যমে পোস্ট করা ভিডিয়োতে সোনম ওয়াংচুক জানান, গত ২ দিন ধরে তিনি কেন্দ্রের সঙ্গে লিখিত আশ্বাসের জন্য আলোচনা চালিয়েছেন। সেই কারণেই তাঁকে আরও ২ দিন অনশন চালিয়ে যেতে হয়েছে। অবশেষে কেন্দ্র তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ে লিখিত প্রতিশ্রুতি দেওয়ায় তিনি অনশন প্রত্যাহারের সিদ্ধান্ত নেন।
প্রথমত, যন্তর মন্তরে শান্তিপূর্ণ আন্দোলনে অংশ নেওয়া আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও মামলা দায়ের করা হবে না বলে লিখিত আশ্বাস দেওয়া হয়েছে। পাশাপাশি, ২০ জুলাই সংসদ অভিযানে অংশ নেওয়া আন্দোলনকারীদের বিরুদ্ধেও কোনও আইনি পদক্ষেপ করা হবে না বলে কেন্দ্র প্রতিশ্রুতি দিয়েছে। দ্বিতীয়ত, দেশের পরীক্ষা ব্যবস্থার ত্রুটি ও সংস্কারের প্রয়োজনীয়তা নিয়ে সংসদে আলোচনা করবে সরকার এবং বিরোধী দলগুলি। তৃতীয়ত, নিট প্রশ্নপত্র ফাঁসের পর আত্মহত্যা করা পড়ুয়াদের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি ইতিবাচকভাবে কেন্দ্র বিবেচনা করবে বলে জানানো হয়েছে।
END OF HUNGER… BEGINNING OF ACCOUNTABILITY…!
Sonam Wangchuk ends his fast after 26 days upon getting assurance from the government and members of parliament of all political parties that the issue of accountability in the failing examination system will be discussed on the… pic.twitter.com/0C9YX5VlsL— Sonam Wangchuk (@Wangchuk66) July 24, 2026

নিট কাণ্ডে কড়া পদক্ষেপের আশ্বাস (Sonam Wangchuk)
বৃহস্পতিবার রাতে সমাজমাধ্যমে একটি ভিডিয়োবার্তায় প্রধানমন্ত্রী জানান, নিট প্রশ্নফাঁস কাণ্ডে দোষীদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে ফাস্ট ট্র্যাক আদালতের ব্যবস্থা করে একটি খসড়া বিল তৈরি করেছে সরকার। শুক্রবার সেই বিল মন্ত্রিসভায় আলোচনার জন্য তোলা হবে এবং আগামী সোমবার সংসদে তা পাশ করানোর চেষ্টা করা হবে বলেও তিনি জানান। প্রধানমন্ত্রীর এই আশ্বাসের পরই গুরুগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার করেন। পরে সমাজমাধ্যমে প্রধানমন্ত্রী তাঁকে উদ্দেশ্য করে লেখেন, “সোনমজিকে আমার অনুরোধ, আপনি চিকিৎসকদের পরামর্শ মেনে চলুন। দৈনন্দিন কাজে ফিরুন।” দীর্ঘ অনশনের ফলে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়া ওয়াংচুক দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।

আরও পড়ুন :
Sonam Wangchuk: পর্দার আড়ালে নতুন চাল? কংগ্রেসকে বিঁধে এবার বিস্ফোরক গীতাঞ্জলি!

