West Bengal election 2026
Bengal Liberty: ১০ সেপ্টেম্বর সমস্ত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের তলব নির্বাচন কমিশনের। বিহার বাদে দেশের বাকি রাজ্য-এ SIR প্রক্রিয়া প্রস্তুতি কতটা? মূলত তা জানতেই এই জরুরী বৈঠক ডাকা হবে বলে খবর।

চিঠিতে সমস্ত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের পাশাপাশি অতিরিক্ত সিইও এবং যুগ্ম সিইও দেরও উপস্থিত থাকার কথাও উল্লেখ রয়েছে। সকাল ১০ টা থেকে এই বৈঠক অনুষ্ঠিত হবে জানানো হয়েছে কমিশনের তরফে।
এদিন বিহারের এসআইআর (SIR) প্রক্রিয়া কেমন গেছে, বৈঠকে সেই সংক্রান্তও একটি প্রেসেন্টেশন পেশ করা হবে বলেও খবর রয়েছে।
