Netaji subhas chandra bose
Bengal Liberty: গত ৪ সেপ্টেম্বর জার্মানির আউগসবার্গে এক আবেগঘন অনুষ্ঠানে নেতাজি সুভাষচন্দ্র বসুর কন্যা অধ্যাপিকা অনিতা বসু ফাফকে সম্মানিত করলেন জয়দীপ মুখোপাধ্যায়।
অনুষ্ঠানে তিনি অধ্যাপিকা ফাফকে নেতাজির একটিবিরল আলোকচিত্র-সহ বেশকিছু উপহার প্রদান করেন। তিনি জানান, নেতাজির উত্তরাধিকারকে সম্মান জানাতে এবং তাঁর পরিবারকে শ্রদ্ধা নিবেদন করার এক বিনম্র প্রয়াস ছিল এই উদ্যোগ।

● নেতাজির এবং অধ্যাপিকা ফাফ (Netaji subhas chandra bose)
অধ্যাপিকা ফাফ সস্নেহে এই স্মারক গ্রহণ করেন। তিনি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘‘সারা বিশ্বের ভারতীয়রা তাঁর পিতার প্রতি যে ভালবাসা এবং শ্রদ্ধা দেখিয়ে চলেছেন, তা সত্যিই অনন্য।’’
নেতাজির কন্যাকে সম্মানিত করার অভিজ্ঞতাকে নিজের জীবনের এক গভীর আবেগঘন মুহূর্ত বলে বর্ণনা করেন মুখোপাধ্যায়বাবু। তিনি বলেন, “যিনি লক্ষ লক্ষ ভারতীয়কে স্বাধীনতার সংগ্রামে অনুপ্রাণিত করেছিলেন, তাঁর কন্যাকে শ্রদ্ধা জানাতে পারা সত্যিই এক পরম গৌরব।”
এই আয়োজন আবারও তুলে ধরল বিশ্বব্যাপী নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি অগাধ শ্রদ্ধা ও ভালোবাসা। একইসঙ্গে তাঁর পরিবার যে এখনও নেতাজির স্মৃতিকে জীবিত রাখার দায়িত্ব পালন করে চলেছেন, তাকেও কুর্নিশ জানাল অনুষ্ঠানটি।
